-
আমি থাকি আমাতে
আমি হারি আমাতে
মাসুম আবদুল্লাহআমি থাকি আমাতে
নরক-পেট থামাতে
স্বার্থসিদ্ধির নরদমাতে
মোহের হালুয়া-রুটিতে।আমি ভাসি আমাতে
অর্থ-কড়ি কামাতে
পদলোভের মজাতে
বি-দখলের ধান্দাতে।আমি মরি আমাতে
শকুন হয়ে বাঁচতে
কুকুর হয়ে তাড়াতে
একাই লুটেপুটে শুষতে।আমি আছি আমাতে
গড়ার নামে ভাঙতে
অভিনয়ে চমকাতে
তালগুলিয়ে লুটতে।আমি দেখি আমাতে
অন্যায় বুক উঁচাতে
বেকুবের মত রোষাতে
শৃগালের হুক্কা হুয়াতে।আমি ধরি আমাতে
গন্ধ বিলাই পাড়াতে
সোনা মিলাই মাটিতে
হারি শেষে আমাতেই।####
আমি থাকি আমাতে
আমি হারি আমাতেমাসুম আবদুল্লাহ
বনশ্রী, রামপুরা-ঢাকা১৫/০৭/২১
বৃহস্পতিবার
বিকেল ৩ : ২৫4 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor



সুন্দর। আত্মসন্ধান ভালো। অভিনন্দন।