Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    2 years, 1 month ago

    কিছু প্রেম এমনও হয়
    —— রাসেল আদিত্য
    —————————————-

    কিছু প্রেম এমনও হয়,
    এই জীবনে পাওয়া তো দূর
    এতটুকু স্পর্শও করা হবেনা।
    এই বাস্তবতায়ও জীবনের শ্রেষ্ঠ
    ভালোবাসাটুকু তাঁর জন্যই যতনে
    লুকিয়ে রাখে মনের গহিনে।

    হ্যাঁ,
    কিছু প্রেম এমনও হয়।
    সে রোজ তাঁর সুখের ভাগাভাগিটা
    ভিন্ন কারো সাথে করার পর
    তৃপ্তির আবেশে ক্লান্ত শরীরে
    ঢলে পড়ে প্রশান্তির গভীর ঘুমে।
    অথচ আমার এতটুকু খারাপ লাগেনা!
    কিছু প্রেম এমনও হয়।

    ভুলটা ভালোবাসায় থাকেনা,
    যা কিছু ভুল থাকে ঐ প্রেমে
    তাঁর পুরোটাই সময়ের।
    আমাদের পরিচয়টাই ভুল সময়ে,
    অবাধ্য মনের কোন দায় নেই
    সময় আর অসময়ের কথা ভাবার।
    সে তো বরাবরই নিজের ইচ্ছেকে ভাবে।
    মনের খেয়ালি ইচ্ছে জেগেছে
    অসময়ে জীবনে আসা তাঁকে
    সবটুকু উজার করে ভালোবাসবে।
    সে অন্য কারো এটা জেনেই।
    কিছু প্রেম সত্যিই এমনও হয়।

    প্রেম জমাট বাঁধলেই সে শরীর খোঁজে,
    এটাই প্রেমের চিরাচরিত নিয়ম।
    কিন্তু কিছু প্রেম এমনও হয়,
    জমে ক্ষীর হয়ে যাওয়ার পরেও
    সে শরীর সন্ধানী হয়না,
    জোড়া হিমালয়ে মুখ লুকাতে চায়না।
    আদিম উন্মত্ততায় বিধ্বস্ত হতে চায়না।
    মন তো এটা জেনেই তাঁর প্রেমে মজেছে,
    তাঁর মনের পুরো মালিকানা হয়তো তাঁর,
    কিন্তু শরীরের মালিকানা অন্যের!

    কিছু গাছকে মানুষ নিয়মিত জল আর
    যতনে বড়ো করে তোলে এটা জেনেই,
    ঐ গাছে কোনদিন ফুল ফল কিছু হবেনা।
    তেমনই কিছু প্রেম এমনও হয়,
    ‘মিলনে প্রেম স্বার্থক’ এই বাক্যটাকে
    রাবার দিয়ে ঘষে মুছে দিয়ে
    দূর থেকে কেবলই তাঁকে ভালোবাসা,
    এমনকি কল্পনার খুনসুটিতেও
    তাঁকে স্পর্শ করার বিলাসিতা দেখায়না।

    সৃষ্টির শ্রেষ্ঠ,অসাধ্য সাধনকারী মানুষ
    বড্ড অসহায মনের কাছে।
    মন অবুঝ,বধির,অবাধ্য আর আত্মকেন্দ্রীক।
    জীবনের চাইতেও বেশি ভালোবাসার
    মানুষটাকে নিজের নয়,অন্যের বাহুলগ্না জানে।
    খেয়ালি মনের ব্যাখ্যাতীত কারণে
    কিছু প্রেম এমনও হয়।

    —-রাসেল আদিত্য

    4
    2 Comments
    • “ভুলটা ভালোবাসায় থাকেনা,
      যা কিছু ভুল থাকে ঐ প্রেমে
      তাঁর পুরোটাই সময়ের।
      আমাদের পরিচয়টাই ভুল সময়ে” সঠিক মানুষ অপ্রত্যাশিতভাবে আসে জীবনে!

    • ”মিলনে প্রেম স্বার্থক’ এই বাক্যটাকে
      রাবার দিয়ে ঘষে মুছে দিয়ে
      দূর থেকে কেবলই তাঁকে ভালোবাসা” – চমৎকার লেখনী। কবিতাখানি পড়ে আমার হারানো সেই ভালোবাসার কথা মনে পড়ে গেলো। শুভেচ্ছা ও শুভ কামনা।

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar