-
নিজেকে পরিচর্যা করুন। নিজের খেয়াল রাখুন। খেয়াল খুশিমত নিজেকে এত বিলিয়ে দিবেন না কারন সুযোগ বুঝে মানুষ আপনাকে ব্যবহার করছে! সেটা নিশ্চয় আপনার জানার কথা। বরং আগামীকালের জন্য নিজেকে তৈরি করুন। এতে আপনার দিকে তাকিয়ে থাকা আপন মানুষ গুলো অন্তত খুশি হবে। শান্তিতে থাকবে। তার মানে এই না যে নিজের স্বাধীনতাকে রাশ টেনে ধরতে বলছি কেননা আপনি বুজেন আপনার স্বাধীনতা অসীম মাপের। আপনার বিচরন দেশের গন্ডিকে পেরিয়ে। নিজের অবস্থান যখন মজবুতভাবেই তৈরি করেছেন সেখানে আপাদমস্তক বিবেকহীনরা আপনাকে গিলে ফেলতে চাইছে সেদিকে খেয়াল রাখতে বলছি। এটা ত জানেন বিবেক হীন মানুষ এতই কুকর্মা যে আপনার প্রগতিশীল চেতনাকে নষ্টের বীজ বুনে পুরো সাজানো বিবেকটাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং সাধু সাবধান।
নিঃসন্দেহে একটা কথা মনে রাখতে পারেন! অকর্মা মানুষরা আপনাকে পরাধীনতার শিকলে বাঁধতে চাইছ। হ্যা এটাই স্পষ্ট দেখতে পাচ্ছি আর চরম মানষিক যন্ত্রণা আপনার মধ্যে প্রয়োগ করাতে চাচ্ছে। যাতে আপনাকে পিছু টানের গন্ডিতে বেঁধে রাখতে পারে।
আপনাকে আমি এ কথাগুলো এম্নিতেই বলছিনা বা আমার মধ্যে কোন স্বার্থ লুকায়িত নেই। যেটা আপনি নিজেও পরখ করতে পারেন। মরনশীল এ জীবনে আপনাকে ঘিরে থাকা মানুষগুলো কটতা আপনার জন্য মরিয়া সেটা আপনি জানবেন না। কারন যেদিন আপনার প্রস্থান সেদিন এরাই মায়া কান্নার অভিনয়টা দেখাবে। যা ঐ পাড় থেকে নিজের বিলিয়ে দেওয়ার যথার্ততা বুজবেন। এমনকি আফসোস করবেন। খুব কম সময়ের এ দুনিয়ায় মানুষ বাঁচে তাঁর সফলকাম স্বার্থেই। সুতরাং আপনিই শুধু ব্যতিক্রম। তাই লক্ষ রাখুন জীবদ্দশায় আপনার সাথে কে, আর সামনে- পেছনেই বা আবার কে।
আপনাকে ধ্বংসের পায়তারা চলছে। তবে ভয় নেই, কারন অনেক ধ্বংস যজ্ঞ অতিক্রম করেই আজকেই এই অবস্থানে আপনি। আপনার পাকাপোক্ত অবস্থান কেউই কোনোদিন নড়বড়ে করতে পারবেনা। তবুও বলছি সাবধান। কারন ওরা সংখ্যায় বেশি। আপনাকে নিয়ে মুখরোচক অনেক গল্প গুজব সৃস্টি করাটা তাদের কাছে খুব সহজ। জীবন যুদ্ধে যারা আপনার পাশে ছিলনা, কিন্তু সেই যুদ্ধে জয়ী আপনি এখন হাজারো শুভাকাঙ্ক্ষীর হাত নাড়া দেখেন। কতই না আপন মনে হয় আসলেই কি তাই? এমনতোহতে পারে আপনাকে টেনে হিঁচড়ে তাদের দলে ভেড়াতে চাইছে। তাই সময়ের দাবী সাবধান হোন।
আমি কে, আপনাকে এত জ্ঞান দিচ্ছি! স্পর্ধা দেখাচ্ছি না, শুধু এই টুকুই বলি জীবনটার কঠিন ধাপ পেড়িয়ে আজকের আপনি। লক্ষ্যে পৌঁছানোর জন্য যে মানুষ আপনাকে দিনের পর দিন ধৈর্য সহকারে সহযোগিতা করেছে, তাদেরকেই কিনা আপনি চাকচিক্য অধুনা নামধারী লোকদের কবলে পড়ে ভুলতে বসেছেন। না আমি বলছিনা যে আপনি আপনার পরিবারের প্রিয়দের ভূলতে বসেছেন! শুধু মনে করিয়ে দিচ্ছি, ভুলে যাবেন না।
1 Comment
Friends
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Jannatul Ferdous Ivy
@jannatul-f-ivy
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Fahmida-Reea-Fahmida-Reea
@fahmida-reea-fahmida-reea
Nipun Chandra
@nipunch
কলমে পৃথিবী
@asin432

স্বাগত জানাই লেখকমনের ভাবনাগুলোকে! জীবনের চলার পথে আপনার এই কথাগুলো স্মরণে থাকবে!