Profile Photo

Santo ChowdhuryOffline

  • Santo-Chowdhury
  • Profile picture of Santo Chowdhury

    Santo Chowdhury

    2 years, 2 months ago

    কবির অস্তিত্বে কবিতা

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    আমি কবিতাকে ছুঁয়ে যাই।
    কবিতাকে আঁকড়ে ধরি
    কবিতাকে রাখি অন্তহীন।

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি মানুষ।
    কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি প্রেম
    কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি মানবতা।

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    কবিতা অবিনশ্বর।
    কবিতা সৃষ্টির উল্লাস
    কবিতা মহাকালের মহাকাব্য।

    কবিতার অস্তিত্ব জুড়ে সোনালী চত্বর
    কবিতার অস্তিত্ব জুড়ে সৃষ্টিশীলতা।
    কবিতার অস্তিত্ব জুড়ে খেয়াল
    কবিতার অস্তিত্ব জুড়ে দেয়াল।

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    কবিতার অস্তিত্ব জুড়ে কবি।
    কবিতার অস্তিত্ব জুড়ে দেশপ্রেম
    কবিতার অস্তিত্ব জুড়ে প্রতিবাদ।

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    কবিতার অস্তিত্ব জুড়ে মুক্ত বিহঙ্গ
    কবিতার অস্তিত্ব জুড়ে শ্লোগান।
    কবিতার অস্তিত্ব জুড়ে বিজয়
    কবিতার অস্তিত্ব জুড়ে স্বদেশ।

    3
    1 Comment
Skip to toolbar