Profile Photo

Santo ChowdhuryOffline

  • Santo-Chowdhury
  • Profile picture of Santo Chowdhury

    Santo Chowdhury changed their profile picture

  • একগুচ্ছ অন্ধকার

    আজ মহা-সংশয়
    সুনীল আকাশ
    উন্মক্ত দ্বার
    কিছুই আমার নেই!

    যা কিছু ছিলো
    মহাজন বিক্রি
    করে দিয়েছে!

    আমিও বিক্রি
    হয়ে গেছি
    শূণ্যের পথে!

    দু’পাঁ ছুটে
    যতদূর দু’চোখের
    দৃষ্টি অপলক!

    অবরূদ্ধ পাহাড়
    অবরুদ্ধ জবান
    যাযাবর দু্’চোখ
    দূরের পথে হাঁটে!

    বিক্ষোভ করে মন
    নির্বাসন আর
    একগুচ্ছ অন্ধকার।

  • কবির অস্তিত্বে কবিতা

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    আমি কবিতাকে ছুঁয়ে যাই।
    কবিতাকে আঁকড়ে ধরি
    কবিতাকে রাখি অন্তহীন।

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি মানুষ।
    কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি প্রেম
    কবিতার অস্তিত্ব জুড়ে খুঁজি মানবতা।

    আমার অস্তিত্ব জুড়ে কবিতা
    কবিতা অবিনশ্বর।
    কবিতা সৃষ্টির উল্লাস
    কবিতা মহাকালের মহাকাব্য…Read More

    3
    1 Comment
  • Profile picture of Shohag arnob

    Shohag arnob and Profile picture of Santo ChowdhurySanto Chowdhury are now friends

    Profile Photo
    Shohag arnob
    @shohagarnobgmail-com
  • Profile Photo
    Humayun Kabir Surjo
    @humayunkabir-surjo
  • নগর জীবন

    ইট কংক্রিট এই নগরে
    কোথায়ও ছায়া নেই!
    প্রাচীরের দেয়ালে
    উর্বরতা নেই!

    পিচঢালা পথে
    সবুজের হাতছানি নেই!

    সূর্যোদয়ে
    পাখির কিচির-মিচির নেই!
    পূর্বালী বাতাশ নেই!

    শূন্যের দিকে চেয়ে চেয়ে
    কত দিন কেটে যায়
    রাতের চন্দ্রালোকে

    মেঘের আড়ালে চাঁদ
    নক্ষত্রের লুকাচুরি
    হিসাবের খাতা খুলে।

    যাপিত জীবন
    কেটে যায়
    নিয়তির নিয়মে।

    2
    1 Comment
    • যাপিত জীবন
      কেটে যায়
      নিয়তির নিয়মে।- এটাই সত্য।

  • যখন সন্ধ্যা নামে

    যখন সন্ধ্যা নামে ….
    আবিরের রঙে হারায় ধূসর বিকেল।
    অনবরত পাখিদের কলরব
    নীড়ে ফিরে যাওয়ার স্লোগান।
    শেষ বিকেলের সূর্যটা
    লাল আগুনের লেলিহান দিয়ে
    শাসাতে চায় ধরাকে।
    মেষনার স্রোতশীল নদীর
    জলে,বালিহাঁস খেলে যায়।
    দু’একটা কাঠবিড়ালির ছুটাছুটি
    এগাছের ডাল ছেড়ে ওগাছে।
    মাঝিমাল্লারা অপন নিবাসে
    ফিরে যাওয়ায় মত্ত।
    কি…Read More

    5
    3 Comments
  • চিঠি বিরহ (২)

    প্রিয়তা
    কেমন আছো ? আজো কি সেই আগের মতো লালগোলাপ খোপায় গাঁথ। তোমার রেশমী কোমল চুল গুলো ছেড়ে পায়চারী করো। সকালের সোনা রোদে ছুটে যাও বকুল তলায়। আমাকে তোমার মনেপড়ে কি প্রিয়তা? তোমার দেয়া সেই রুমালটায় আজো তোমার গায়ের গন্ধ শুকে যাই । মনে হয় তুমি আমাকে জড়িয়ে আছো বটবৃক্ষের মতো। তোমার দেয়া স্মৃতি গুলো বার বার আমার মাঝে তোমাক…Read More

    5
    6 Comments
  • চিঠি বিরহ ( চিঠি )

    প্রিয় মৌমিতা,
    কদিন হলো তোমার সাথে যোগাযোগ নেই। কেমন আছো তুমি? স্বামী সুখের সংসার আর নতুন পরিবেশ, সব মিলিয়ে ভালোই আছো? তোমার বাড়ির উঠোনের বকুল গাছটি আজো আছে? নাকি আমার মত অবহেলা অনাদরে মিলিয়ে গেছে? বকুলের ঘ্রাণ আজো আমায় আন্দোলিত করে, তোমায় খুঁজে যাই বকুলের ঘ্রাণে,মনে হয় তোমার শরীরী ঘ্রাণ, কতরাত ভোর হয়েছে বকুলের ছা…Read More

    6
    4 Comments
  • কাছাকাছি (গান)

    যদি এই পথচলা থেমে যায়
    তবে যেনো আমি আছি
    তোমারই কাছাকাছি।
    অজানা কোন ফুলের
    পাপড়ীতে মিশে
    তোমারই পাশাপশি।

    হয়তো তুমি ব্যস্ত তখন
    তোমারই খেয়ালে।
    রঙীন স্বপ্ন গুলো এঁকে যাও
    মনেরই দেয়ালে।
    আমি তোমার স্পর্শে
    তোমার ছাঁয়ায়।
    তুমি ডুবে যাও আপরূপ
    তোমার কায়ায়।

    আনমনে কোন এক বিকেলে
    উদ্দেশ্যহীন অভিযান।
    তোমার…Read More

    6
    5 Comments
  • বৃষ্টির শহর (গান)

    বৃষ্টি নামুক শহর জুড়ে
    বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে
    বৃষ্টি নামুক অঝর ধারায়
    তোমার পায়ে নূপুর হয়ে।

    টুপুর টাপুর বৃষ্টি ঝরুক
    তোমার শরীর ছুঁয়ে যাক
    রেশমী কালো তোমার চুলে
    বৃষ্টির জলে ভিজে যাক।

    বৃষ্টি ধারায় ভিজিয়ে যাক
    নাগরিক কোলাহল
    পিচঢালা পথে নেমে আসুক
    নিরবতা আর নিস্তব্ধতা।

    বৃষ্টি নামুক শহ…Read More

    8
    5 Comments
  • মনের স্টেশন (গান)

    মনের নেই কোন স্টেশন
    ছুটে চলে যখন তখন
    ফেরারী মন ফেরারী সময়
    ধূসর সময়ে হারিয়ে যায়।

    নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
    কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
    মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
    মনের নাটাই ঘুড়ি উড়ায়।

    মানেনা মন বাধা-ব্যবধান
    ছুটে চলে নিরবধি আপন স্টেশন
    ফেরারী সময় ফেরারী মন
    দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।

    5
    4 Comments
  • তোমার ছোঁয়া (গান)

    আমার ভাবনা গুলো
    শুধু তোমাকেই ছুঁয়ে যায়
    কোন এক শুভ্র বিকেল
    মায়াবী তোমার বারান্দায়।

    তুমি আমার স্বপ্ন ঘুড়ি
    উড়ো হৃদয় ক্যানভাসে
    ভালোবাসার এক বিকেলে
    উড়বো তোমায় নিয়ে।

    দিন ছিল রোদ্র ঝলমল
    গৌধূলির আবির মাখা
    শীতল তোমার রেশমী চুল
    তোমাকেই ছুঁয়ে দেখা।

    কাশফুলের পাপড়ি গুলো
    প্রজাপতির ডানায…Read More

    6
    3 Comments
  • শহুরে জীবন (গান)

    ধূসর ধূলিকণায় মিশে গেছে এ শহর
    নিস্তব্ধতায় নেমে গেছে কোলাহল।
    খেয়ালের জানালায়
    উকি দিয়ে যায় নিঃসঙ্গতা।

    অনাদরে অবহেলায় হারিয়ে
    যায় মায়ের চিরকুট।
    এই শহুরে জীবন চলছে
    অবিরাম কালের স্রোত।

    প্রতিক্ষার প্রহর নেই
    এলোমেলো ভাবনায় কেটে যায় বেলা।
    ফেরারী স্টেশনে থেমে…Read More

    6
    3 Comments
  • কবিতা: সময়ের যত লেনদেন

    মেঘদল জমে থাকা আকাশ
    শুভ্র কুয়াশা ভেজা শিশির।
    সবুজ ঘাসের এক চিলতে
    অভিমানি বুক চাঁদের নিয়ন আলো খোঁজে।

    জোনাকীরা ছুটে চলে অজানা
    গন্তব্যে রঙ, রঙিনের ঘোর কেটে
    উৎসবে ডুবে শহর।
    সাইবেরিয়া থেকে আগত
    একদল পরিযায়ী উড়ে যায়
    মুখোরিত শব্দের উল্লাসে।

    সময়ের যত লেনদেন, যত
    হিসেব-নিকেশ
    দ্রুত বদলে যায় সুর্যাস্তের মতো
    অন্ধকারে।

    7
    5 Comments
  • ইচ্ছে করে

    ইচ্ছে করে

    খুব ইচ্ছে করে

    আজ আমি হারিয়ে যাই

    পাখিদের নীড়ে।

    সভ্যতার আবাস গড়ি

    মহা প্লাবনের অন্তরীণ দূরে।

    কোন যুদ্ধের দামামা নেই,

    নেই কোন জাতি বিদ্বেষ।

    নেই কোন ঈশ্বরবাদী, স্রস্টা…Read More

    6
    3 Comments
  • নিষিদ্ধ শহর

    নিষিদ্ধ শহরে

    কোন সভ্যতা নেই

    কোন মানবতা নেই

    কোন ভালোবাসা নেই।

    অথচ জীবনের প্রয়োজনে

    এই শহরে যুগ-যুগান্তরের আবাস গড়ে।

    বুনিয়াদ মাতাল তিলোত্তমা ডুবে যায়…Read More

    6
    3 Comments
  • দহন

    নির্ঘুম রাত জাগা
    বাতাসে ভাসমান-গ্লানির দহন।
    তখনও যৌবনের নগ্নতায়
    প্রত্যাশার ঢেউ প্লাবন।
    দহন ক্লেদে ভেসে
    ইচ্ছের পরিসমাপ্তি।
    প্রিয়তমার উষ্ণদেহ
    শুভ্রতা মেখে নিরূদ্দেশ।
    ললাটে লেপটে থাকা
    তপ্ত প্রণাম।
    প্রিয়তমা।
    উন্মাদ ইচ্ছে গুলো
    গহন রাত্রিতে চুমু খায় জানালায়
    নক্ষত্র বিনিদ্র চোখ
    আমার দহনে পূড়ে প্রেমার্দ্র
    দহন।

    6
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar