-
সময়ই যে আমার সবচেয়ে ভালো বন্ধু
জান্নাতুল ফেরদৌস আইভীসময় আমার সবচেয়ে বড় শিক্ষক
অথবা আমার সবচেয়ে মেধাবী ছাত্র
ও আমাকে শিখিয়েছে – সবাই যখন
সাফল্যের গল্প শুনতে চায়,
তখন একজন থাকে ছায়া হয়ে
যে ছেড়ে যায়না অসাফল্যের দিনেও।
আমার বিফলতার অপেক্ষায় থাকে
এমন কঠিন প্রাণের মানুষগুলো
নিজেদের বন্ধু পরিচয় দিয়ে থাকে
শুধু সময়ই রয় নীরবে দাঁড়িয়ে সাথে
আমার ভ্রম কেটে ওর মূল্য বুঝবার
স্নিগ্ধ হাসি মুখে অপেক্ষার প্রহর গুনে।
আমি সফল হই বা বিফল হই
ও আমার হাত ধরে এগিয়ে চলে।
একটা সাগর পাড়ে নিয়ে আমায় দেখায়
ঢেউয়েরা হয়না ক্লান্ত, তুমি কেন হবে?
ঝড়ের তান্ডব অথবা বাতাসহীন গুমোট সাগর
সব অস্বাভাবিকতা কাটিয়ে আবার ফেরে
ছোট-ঢেউ আর বড়-ঢেউয়ের চঞ্চলতায়।
জীবনের গুমোটতা কেটে যাবেই
ফিরবে তোমার মুখের হাসির প্রাণবন্ততা।
তাই সময়কেই আমি ভালোবাসি
যে রয় প্রাণের স্পন্দনে, সবচেয়ে ভালো বন্ধু হয়ে।3 Comments
Friends
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Shazzad Sobuj
@mr-green360
Prithula Zaman
@prithula
Drako Shajib
@drako
Razia Rahman Rojoni
@rojoni
শুভ জিত দত্ত
@shubhajitdatta
Tapan Debbarma
@tanu48
Rahnuma Nira
@tamannahtasneem90
Rana Zaman
@ranazaman


অনেকদিন পর লিখলেন। কেমন ছিলেন? ভালো লাগলো আপনার কবিতা পেয়ে।