Profile Photo

Raju BaruaOffline

  • Raju-Barua
  • Profile picture of Raju Barua

    Raju Barua

    2 years, 1 month ago

    তুমি থাকবে “বাবা” প্রতি অনুস্মৃতিতে।
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    রাত তখন প্রায় সাড়ে এগারোটা আমার রাতের খাওয়া শেষ। স্ত্রী, পুত্র, কন্যা তখনও খেয়ে উঠেনি। হঠাৎ স্ত্রী বলে উঠলো আজ আমার বাবা (মানে আমার বাবা) এটা খেতে খুব পছন্দ করত। আমার বাবা ওর শশুরকে বিয়ের পর থেকে বাবা ডেকে আসছে। কখনো তার মুখে আমার বাবাকে শশুর হিসেবে দেখেনি। বলে এটা আমার শশুর না আমার বাবা আর বলবেই না কেন! বিয়ের পর তাকে প্রথমেই বলেছি আমার পিতামাতার ছেলের বউ হওয়ার চেষ্টা করো না। মেয়ে হওয়ার চেষ্টা করো দেখবে তাদের মনজুড়ে থাকতে পারবে। করেছেও তাই এবং তার প্রতিদান ও পেয়েছে সেই। বাবা কখনো আমার স্ত্রীকে ছেলের বউয়ের চোখে দেখেনি। নিজের মেয়ের মত আদর ও শাসন করে ছিল। আর আমার স্ত্রী ও তার নিজের বাবার মত সবসময় আমার বাবা, আমার বাবা করতো। বাবা গত হয়েছে আজ প্রায় আড়াই বছর। এখনো বাবার কোন পছন্দের খাবার বা অন্য কোন কিছু তার নজরে পরলে। সাথে সাথে বলে উঠে আমার বাবা এটা পছন্দ করে, এটা বেশি খেতে চাইত।

    তাই এমন করে বলা আমার বাবা এটা খেতে চাইত আজ বেঁচে থাকলে। এককথায় বাবার এখনো তার ধ্যানে জ্ঞানে। সে বলার সাথে সাথে আমি যাদের বাবা তারা বলে উঠলো। হে দাদু খুব পছন্দের জিনিস ছিল দাদুটা খুব তাড়াতাড়ি চলে গেল বুই্জ্জা। এমন স্মৃতিচারন করতে গিয়ে আমার মেয়ে বলল। দাদুর হাতের থাপ্পড় আমি খেয়েছি। থাপ্পড় খেয়ে আমি চোখে তাঁরা দেখেছি। তারপর আমার ছেলে বলে উঠলো আমার তো পিঠ চড়চড়িয়ে উঠে ছিল। সাথে সাথে আমার স্ত্রী অতটুকেই চোখে পানি ফেলতে ফেলতে বলছে। অন্যের উপর রাগ করে আমাকে একবার থাপ্পড় দিয়ে ছিল বাবা। তার পর বাবা তার নিজের রুমে গিয়ে কেঁদেছে।

    এবার তাদের সাথে আমি ও যোগ দিলাম। বললাম আহা্ বাবার মাইর কত খেয়েছি। তখন মনে হতো বাবা আমাকে ভালোবাসে না। মনে হতো আমি বাবার সন্তান না তাই আমাকে এমন করে মারে। আর এখন বুঝি ওগুলো মাইর ছিল না, ছিল আমার জন্য আর্শীবাদ (দীর্ঘনিশ্বাস)। কালক্রমে একসময় আমিই বাবার বাবা হয়ে গেলাম। নিজের সন্তানের মত শাসন করা চেষ্টা করছি। বাবা আমাকে জিজ্ঞেস না করে কোথাও যেত না।

    অথচ এই বাবাই আমার অনুমতি না নিয়ে। না ফেরার দেশে চলে গেল। সত্যি বাবা বড় অসময়ে তুমি চলে গেল বলে আমার স্ত্রী একপ্রকার আওয়াজ করে কেঁদে উঠলো। আমি ও কথা থামিয়ে তাকে থামানোর চেষ্টা করে। বললাম কেঁদে কি হবে যে গেছে সে তো আর ফিরে আসবে না। আর মনে মনে বললাম সত্যিই তো বাবা তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আর কিছু দিন পরে গেলে পারতে। কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে আর তুমি নিষ্ঠুরের মত আমাদের পিছ দিয়ে চলে গেলে।

    ভালো থেকো বাবা যেখানে আছো। জেনে রেখো তুমি কখনো আমি ও আমার স্ত্রী, পুত্র, কন্যার কাছে অনুপস্থিত থাকবে না স্মৃতিতে । প্রতি অণুক্ষণে, প্রতি ক্ষনে, প্রতি ঘন্টায়, প্রতি দিন এভাবে আমরা স্মৃতি হাতড়ে বেড়াব স্মৃতির সাগরে। তোমার কৃপার দান এক ফোটা বীর্য যতদিন অনু পরমাণু হয়ে রয়ে যাবে এই দেহে। ততদিন তুমি থাকবে বাবা আমার আশেপাশে।

    রাজু বড়ুয়া।
    ২৪ ই এপ্রিল ২০২৪।
    চট্টগ্রাম।

    3
    4 Comments
    • সুন্দর স্মৃতিকথা!

    • মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি রয়ে যায় তার প্রিয়জনদের মাঝে। আমিও আব্বুকে(শ্বশুর) অনেক মনে করি বিভিন্ন ঘটনার মদ্য দিয়ে। উনি খুব রাশভারী ছিলেন কিন্তু তার স্নেহটা বুঝতে পারতাম। কী হয়েছিল আপনার বাবার?

Skip to toolbar