-
না বলা গল্প
————–
ভরা পূর্ণিমায়,
জোছনার রূপালী আলোয়,
পদ্মার অবারিত জলে, পালের হাওয়ায়,
ভেসে যাওয়া বজরার ধরে রেলিং
ঋজু তিনি উঠে দাঁড়ালেন!
ধপ ধপ ধপ! ভেঙ্গে পড়া পাড়,
ফাঁকে ফাঁকে গাঢ় অন্ধকার;
জেলেদের পেতে রাখা জালে,
রূপালী রই-কাতলা চিতলে
জোছনার আলোর ঝিলিক
করে ঝিকমিক।
বজরা থামে গোয়ালন্দ ঘাটে।
রক্ত-ঘাম ইলিশের গন্ধ মিশে আছে
রাতের বাতাসে।
নুপুরের ঝুমুরঝুমুর,
নাচের আওয়াজ আর বিজাতীয় সুর।
পদ্মার চরে মায়ের আদর ছেড়ে আসা স্বর্গের উর্বশি,
তাকে নরকের স্বাদ দেয় পুরুষ উপাসী।
তখন বজরায় থেমে যায় তানপুরা খানি,
মনের ভিতরে ছিলো ভাবনা যে খানি
তখন তা হয়ে যায় গানের কোন বানী!
ভোর হয়ে আসে
রবির আভা ফুটে পুবের আকাশে
তখন কালো মেয়ে নিতে আসে জল
ভ্রু তুলে তাকালো কী! চোখ ছলছল!
রাতের বেচাকেনা শেষে, রক্ত স্বেদজল
গঙ্গায় মুছে নেয়। ধুয়ে নেয় দোমড়ানো শাড়ীর আঁচল!
তখন পশ্চিম আকাশে, ডুবে গেছে শুকতারা
জেলেদের হয়ে গেছে মাছ ধরা সারা
গোয়ালন্দ ঘাটে,
টাকা নিয়ে গাঁটে,
ক্রেতা-বিক্রেতা দর কশাকশি,
কখনো তর্ক কখনো বা হাসি!
তখন রাতের সেই তারা;
সকল ইশারা,
দেহের দমক, সকল চমক, ঝেড়ে ছুড়ে ফেলে
অবসাদের কোলে,
সঁপে দেয় জীবনের সব আয়োজন।
বজরায় রবীন্দ্রনাথ তখন,
বসে আছেন তানপুরা কোলে,
কি জানি মনের কোন ভুলে,
কলমে যদিও ভরা ছিলো কালি
কবিতার খাতা তার তবু ছিলো খালি।
লেখা হয় নাই সেই সব মেয়েদের কথা
বেদনার যত কথকতা, যত নিরবতা।2 Comments
Friends
Hail-Houdini
@hail-houdini
Dr.Rahena-Begum
@dr-rahena-begum
Shoriful Shoron
@shoriful-shoron
mononesh-das
@mononesh-das
Keya Islam
@keyamoni6970
আর্য
@arjo
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Nahian Hasan
@hasan009
রাহেনা বেগম
@rahena-begum


খুব সুন্দর লিখেছেন। বিষাদের ছায়ায় প্রকৃতি আর পরিবেশের এক অকৃত্রিম মেলবন্ধন করেছেন।