Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • মূর্তিমান মূর্তি রেখে,
    বেদীতে ব্রাহ্মণ;
    সঁপিয়া দিয়াছে তাঁর,
    কায়, তনু, মন।
    ভক্তেরা আসিয়া দেয়;
    ফুল, পাতা, জল;
    মহাপ্রভু ঊর্ধ্বে বসি,
    দেখিছে সকল!
    কেউবা লুটায়ে পড়ে,
    চরণেতে তার;
    নিতেছে প্রণামী তব,
    মেটে দেবতার।
    খোদাকে নামায়ে,
    ঊর্ধ্বে দেবতাকে ধরি!
    কেউ জঁপে রাম নাম,
    কেউ জঁপে হরি!
    মহাপ্রভু হেসে বলে;
    হায়রে মানব!
    নিজেই বানায়ে পূঁজ;
    দেবতা, দানব।
    বেদীতে বসায়ে যারে;
    করিতেছো ভয়,
    মাটির তৈরী সে’তো;
    প্রভু কেমনে হয়?
    মহাপ্রভু বলে আমি;
    দৃশ্যমান নহে!
    সবকিছু আমারই এ;
    গ্রহে, উপগ্রহে।
    নহে কেহ সমকক্ষ!
    নহে কেহ দাতা,
    আমি এক, অদ্বিতীয়;
    আমি শুধু ত্রাতা!
    মহাপ্রভু বলে-আমি;
    কাছে তোমারই,
    জড় প্রভু অন্ধ-তারে,
    ফেলে এসো ছাড়ি।
    ডাকিলে পাইবে সারা;
    যতদূরে থাকো,
    আমি এক, অদ্বিতীয়;
    আমাকেই ডাকো!

Skip to toolbar