-
__________অন্তিম_যাত্রা_________
(মুজাদ্দিদ)
…
যেদিন নিষ্প্রভ হয়ে যাবে জীবন তোমার
সেদিন থাকবেনা কেউ পাশে,
চোখে ভাসবেনা কোন পরিচিত মুখ
অস্পষ্টতার ভীড়ে নিদারুণ শেষ নিঃশ্বাসে।চারিদিকে হৈ চৈ এর শোরগোলে
মিলিয়ে যাবে তুমি নামক
তোমার অস্তিত্বের হাতছানি,
শুইয়ে দেবে বিছানায় তোমায়
কেউ হাত বা কেউ পা ধরে টানি।বাতাসের বেগে ধেয়ে যাবে যখন
তোমার অনন্তনিদ্রার সমাচার,
আফসোস করে কাঁদবে মানুষ
আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব পাড়া মহল্লার।শেষ অবগাহনে বড়ই পাতার জল
ছুয়ে দিবে তোমার দেহ,
শুভ্র কাপড়ে ঢেকে যাবে তুমি
আতর গোলাপজল ছিটাবে কেহ।খাটি বয়ে নিয়ে যাবে তোমার
পবিত্র গুরুস্থানে,
তমসাচ্ছন্ন ঘরে রাখবে তোমায়
আল্লাহপাকের নামে।যদি করে থাকো হিতসাধন
মানবসমাজের তরে
হোক সেটা এক বিন্দু পানি,
রয়ে যাবে এই কর্মফল
ক্ষণে ক্ষণে যা দেবে তোমায়
স্বর্গীয় আশার বাণী।8 Comments-
-
জীবন অন্তহীন সুন্দর, তাই এর শেষ ভেবে থেমে যেতে চাইনা বরং মৃত্যু ছুঁয়ে ফেলতেই জীবনকে আরো শক্ত করে আঁকড়ে ধরি বারবার !
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
নোমান খালভী
@nomankhalovi
Azmayin Talha
@azmayin9956
আর্য
@arjo
Moniruzzaman Sarjil
@zaman2802
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Drako Shajib
@drako
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
Motiur Rahman Mizan
@dressed-human



অন্তিম যাত্রা। কোনভাবেই যাকে এড়ানো যায় না। পুরো এক বছর পর!