Profile Photo

ইফফাত আরা ঐশীOffline

  • iffat
  • Profile picture of ইফফাত আরা ঐশী

    ইফফাত আরা ঐশী

    2 years, 1 month ago

    বৃষ্টিস্নাত দিনে তোমার সাথে দেখা,
    পুরোনো স্মৃতি পুরোনো অনুভুতি একই রকম আছে।
    শুধু অনুভূতিগুলো ভিন্ন রূপ নিয়েছে,
    বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ সকালের যে অনুভূতি ছিল।

    তা আজও ফ্রেমে আবদ্ধ হয়ে আছে,
    তুমি বলেছিলে আমার সাথে বৃষ্টি বিলাস করবে।
    সবকিছু আজ থমকে গেছে,
    তুমি নেই তাই বৃষ্টিতে ভেজা হয় না।

    আজ বড্ড ইচ্ছে করছে তোমার সাথে ভিজতে,
    নিরুপায় আমি তোমার দেখা যে পেলাম না।
    আজ বড্ড ইচ্ছে করছে রাতের আঁধারে মিলিয়ে যেতে,
    অসহায় আমি তোমাকে হারিয়ে ফেলেছি।

    ঝুপ ঝুপ যখন বৃষ্টির ধারা নামে,
    নির্বাক হয়ে তাকিয়ে থাকি দূর প্রান্তে।
    আজ ও অপেক্ষায় আছি,
    এক বর্ষণমুখর সন্ধ্যাবেলায়।

    ইফফাত আরা ঐশী
    বৃষ্টিস্নাত সেই দিনের স্মৃতি

    3
    3 Comments
    • বৃষ্টি কত কত স্মৃতি সাথে করে নিয়ে আসে, তাই না? আনন্দ-বেদনার রংধনু দিয়ে সাজিয়ে দিয়ে যায় আমাদের মনের আকাশ!

    • “যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
      এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
      আসবে না তুমি… জানি আমি জানি ।।
      অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্ণা তে” কবিতাটা পড়ে এই গানটাই মনে পরলো। একদম মিলে যায় যেন আপনার ভাবনার সাথে।

Skip to toolbar