-
__শেষ_দিবসে__
আমার নথি পত্র দ্বারে-দ্বারে দেখাব না।
তুমি সেদিনই দেখবে যেদিন সবাই দেখবে;
না চাইলেও দেখতে হবে।
যারা দেখার আগেই চলে গেছিল তারাও দেখবে,
যারা দেয়ালের ওপাড়ে ছিল তারাও দেখবে,
যারা দেখেও দেখেনি তারাও,
আবার যারা আসার আগেই সবটা নিয়ে লুকিয়ে পরতে হয়েছিল তারাও;
তোমাকেও দেখতে হবে সেদিন।আমি বিশ্বাস করতে ভালোবাসি,
সেদিন দেখে তোমায় ভর করবে এক ব্রক্ষ্মান্ড আফসোস।
মুখ ফুটে বলতে চাইবে “তখন দেখিনি কেন?”
তবে হ্যাঁ সেদিন মুখ বন্ধ করে দেয়া হবে;
অতএব তখনও কিছুই শোনা হবে না আমার।
–মো দানিয়াল আরাফাত
২১এ মে, ২০২৪5 Comments -
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123


বেশ অন্যরকম ভাবনা!
ভাবনাটা ঠিক ধরতে পারছি না। কোথায় যেন একটা মিস্ট্রি থেকেই যাচ্ছে।