-
হে পূন্য মমঃ-
************
হে পূন্য মম, রেখো মোরে
কিছু দুঃখ, কিছু সুখের ডোড়ে
সততা মোরে না যাক দূরে
লক্ষ লোভের ও জোরে।
মোর যত সাধ আহ্লাদ
বঞ্চিত না হোক অর্থের অনাদরে।
দিক যত অবহেলা অনাদর
জগৎ সভা মোরে
হাসি মুখ না ঢাকুক মোর আধার গুমরে।হে পূন্য মম, রেখো সদা মোর
আছে যত সখা।
থাকুক তারা সুখের আদরে।
সুখ যেন কভু না দিক তাদের ধোকা।
নেচে আসুক সুখ তাদের দোরগোড়ে।
তাদের জানাই প্রণামী
তারা মোর কল্যাণকামী।হে মম পূন্য, করো না তাদের শূন্য
যারা মোর অকল্যাণকামী।
জগৎ তারাই আমার প্রিয় সখা
তারাই সবচেয়ে দামী।
তাদের তরে বিনম্র কৃতজ্ঞ আমি
তারাই হোক সবচেয়ে সুখী
তাদের জানাই প্রণামী।রাজু বড়ুয়া।
চট্টগ্রাম।
২১ ই মে ২০২৪।4 Comments
Friends
Ibne Sadik
@ibnesadik
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Khayrul-Alam
@khayrul-alam
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Dhali Moin
@dhali-moin
Mohammed Shimul Dhali
@shimuldhali
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
যুবক অনার্য
@jubak
mononesh-das
@mononesh-das


শুদ্ধ, সুন্দর কবিমনের ভাবনা! ভালোবাসা নেবেন!