-
আগ্রহের উপগ্রহ
কলমে -সবুজ সিকদারতোমার জন্য আমি অপেক্ষা করি না,
তোমাকে যে উপেক্ষা করবো,
সেই সাহস টাও আমার নাই।আমার চারপাশ আমাকে সময় দেয়,
ব্যস্ততার বেড়াজালে, এগিয়ে নেয়,
এক দিবস থেকে আরেক দিবসে।
ক্লান্তির হিসেব কষে খুঁজে পাই একরাশ একাকীত্ব।বুঝে পাই আমার একাকীত্ব ভালো লাগে,
আমার একা থাকতে ইচ্ছে করে।
চুপচাপ শুনশান সময়ে, বাতাসের শো শো শব্দে
কি নিষ্ঠুর সুন্দর এক জগৎ।অদ্ভুত সব,যা আমাকে আলিঙ্গন করে,
কিম্ভূত ইচ্ছে গুলো, বিদ্রোহ করে।
অদ্ভুত কিম্ভূত এর মাঝে আরো কিছু উঁকি দেয়,
ঐ যে বললাম যার জন্য আমি অপেক্ষা করি না,
যাকে আমি উপেক্ষা ও করতে পারি না।আগ্রহের উপগ্রহে আমার বসবাস।
7 Comments-
-
“আমার চারপাশ আমাকে সময় দেয়,
ব্যস্ততার বেড়াজালে, এগিয়ে নেয়,
এক দিবস থেকে আরেক দিবসে।
ক্লান্তির হিসেব কষে খুঁজে পাই একরাশ একাকীত্ব।” খুব সুন্দর লিখেছেন মঞ্চবন্ধু! -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Sakib comrade
@2-5
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
Md Hujaifa Towhid
@hujaifatowhid
Md Akram Hossain
@nilla2
Umme Kulsum mina
@ummemina-1
সৃষ্টি
@premdevota
Sourav-Roy
@sourav-roy
রাজীব হাসান
@rajib21
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian


শব্দের নিপুন বুনন! বেশ তৃপ্তি নিয়ে পড়লাম।