Profile Photo

Md.Jahangir AlomOffline

  • Profile picture of Md.Jahangir Alom

    Md.Jahangir Alom

    • 2 years, 4 months ago

    অনেকদিন কথা হয়নি
    জাহাঙ্গীর আলম

    অনেকদিন কথা হয়নি
    নবজাগরণের ফুল তো ফোটে নি
    সেই নব পুষ্পে ঘ্রাণ তো ছড়ায় নি
    অনেকদিন নিষ্পাপ ঐ নিষ্পাপ
    শিশুটির সনে দেখা হয় নি
    কথাও হয় নি কারও সনে।

    ঐ উত্তরবঙ্গের অশুভ শক্তি কী কমেছে?
    ঐসব অনিয়মের বিরুদ্ধে কী কেউ রুখেছে?
    কবেই বা আমদের টনক নড়বে
    কবেই বা বিষাক্ত ফুল ভূমিতে পতিত হবে?

    আমি তোমারে ভুলি নি
    ভুলিনি সেই হাস্যোজ্জ্বল মুখ
    তা কি কখনো ভুলা যায়
    থরে থরে সাজানো
    হাজার বছরের জ্ঞানের স্রোত
    আজও আমার কানে বাজে।

    আমি ধ্বংস হবো,আমি ঘুড়ি হয়ে
    উড়ে বেড়াবো,আমি শহীদ হবো
    পৃথিবী থেকে বিদায় নিব তবুও
    তোমারে ভুলবো না কখনো!

    আমি ফিরবো,ফিরে আসবো
    তোমাদের মজলিসে
    বিজয়ের পতাকা হাতে
    ভেঙে চুরমার করে
    উপহার দেব সফলতার
    দামামার প্রতিধ্বনি।

    6
    8 Comments
Skip to toolbar