-
তোমাকে আমি হারিয়ে ফেললাম _ সেই দুপুরে, ন্যূ’মার্কেটে। হারিয়ে ফেলে তোমাকে
আমি স্টেশনারি দোকানগুলোর সামনে
একা। সেইতো আবার চিল চক্কর মারতে
থাকে দুপুর থেকে কড়ইগাছের ওপর দিয়ে
সন্ধ্যা-রাগের পর্যন্ত কার্জন হল লালচে
ইটের দালান ঘেরা পুকুরপাড়ে জলের ওপর
খুচরো ঢেউয়ের ধৈর্য্য ভরা মালা ভাসানো
মাস্ক পড়া দিনরাতগুলোর সে গুমোট শপ্ত
তপ্ত এবং ধ্বস্ত হৃদয়: কী ক’রে হয় মানুষ
একা? কে দেখেছে আমরা ছাড়া?এই শতকের গোড়ায় জন্মে কে বোঝে তা আমরা ছাড়া? দূর্বাঘাসে করুণ লুটায়
তোমার গায়ের ঘ্রাণ ঘুরে যায় পাগল ক’রে এই অঘ্রাণের বিরান বিকেল বিবাগী মল
চত্বরটায: পাতা ঝরবার দিন আসবে, ধুলো
উড়বে,গায়ের জামা হাওয়ায় ভাসবে। অন্ধ
হবো,আবার হয়তো অন্ধ হবো,বিকেলগুলো
হু-হু শূন্য, আবার হয়তো বুকের ভেতর মেঘ
জমবে, অশ্রু চেপে রিকশা নেবো।রিকশা
আবার উড়ে ভাসবে,আমাকে নিয়ে বুড়িগঙ্গা
ব্রিজের ওপর বাতাসে মিশবে…মধ্যরাতে
বাসায় ফিরে পোড়াহাতে পংক্তিগুচ্ছ :একলা
টেবিল। আর্ত হবো মধ্যরাতে নরক নামবে…
হয়তো আবার ভাবতে থাকবো তোমার মুখ।6 Comments -
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
মো আলেফ শরীফ
@alefsharif
ফারহান সীমান্ত
@melbetkhan
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
নাদিম হোসাইন
@nadim-hossain
A.T.M WALIULLAH
@a-t-mwaliullah


কি দারুণ সৃষ্টি!