-
আনন্দ-রহিত
___________অস্থির গোলক:চৈতন্যের ডালপালা পোড়ে।
মানুষের খণ্ড খণ্ড হা-হুতাশগুলো একযোগে ঐক্যতান হ’য়ে ফিরে আসে।… ফিরে আসে পাক-খাওয়া ধোঁয়াগুলো সুবাতাস-বহতা-নদীর গাল ছুঁয়ে। রত্নর মতো ঝরে অশ্রু,স্বেদ শ্রমিকের।দীর্ঘনিঃশ্বাস নির্যাতিতর,পতিতর বা পতিতার আর সমান্তরাল গণকের গণিত, বিজ্ঞানের জ্ঞান ধারাবাহিকভাবে উদ্ভট
অবকাঠামোর ছাঁচে বাঁধা গা-জ্বালা-করা যা
বিশ্রীদুঃসাহসের অর্থাৎ নিষ্ঠুরতার ছাপ রাখে।আস্ফালন কুচিন্তার _ ফুলে-ফেঁপে ওঠা
আফিমের, অসত্যের। যতো পরাধীনতার
গ্লানিগুলো ঝলমলে রঙিন মোড়কে এসে
হাসি চায়, সামনে দাঁড়ায়, শুতে চায়!উত্তরণের বহু সাজ-সজ্জায় তীব্র আলোয়
চোখ ঝলসায় ঝালাইয়ের উগ্র ফুলকি ঠিক যে-রকম। গলিত ধাতুর বাষ্প মৃত্যু
উৎপন্নকারী চুল্লির _ রুদ্ধশ্বাস ক’রে রাখে
সূক্ষ্মানুভূতিময় মানুষের অস্তিত্বকে।গড্ডল
প্রবাহের সাথে যায় নেতা-নেত্রী :নেত্রসমূহের
স্বাভাবিক দ্যুতি আনন্দরহিত লোভে,হিংসায়।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
মো আলেফ শরীফ
@alefsharif
ফারহান সীমান্ত
@melbetkhan
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
নাদিম হোসাইন
@nadim-hossain
A.T.M WALIULLAH
@a-t-mwaliullah


“মানুষের খণ্ড খণ্ড হা-হুতাশগুলো একযোগে ঐক্যতান হ’য়ে ফিরে আসে।… ফিরে আসে পাক-খাওয়া ধোঁয়াগুলো সুবাতাস-বহতা-নদীর গাল ছুঁয়ে।” ~ সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো।