Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • সাহিত্য মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। মানুষের ভিতরে থাকা পশুত্বকে নিশ্চিহ্ন করে সত্য ন্যায়ের উদ্ভব ঘটায় সুস্থ সাহিত্য। সাহিত্য শুধুমাত্র নিজের ব্যক্তিগত চাহিদা মেটায় না, সাহিত্য পাঠের মধ্য দিয়ে আমরা সর্বকালীন মানুষ এবং অতীতের জীবন ধারাকে যেরকম জানতে পারি তেমনি অন্য ভাষার সাহিত্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের জীবনধারা সম্পর্কে ও জানতে পারি। অতীত পর্যালোচনা করি, ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা পেতে পারি। অতীতের খারাপ কাজের ফলাফল গুলি আমাদের মনুষত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। আর এজন্য লেখকের লেখায় প্রয়োজন মনুষত্ব বিকাশ ঘটানোর মতো তথ্য ও নৈতিকতা। বলা হয়, সাহিত্যচর্চার ফলে মানুষের জৈবিক ও আত্মিক- এ দুই সত্তারই উৎকর্ষ সাধন হয়। সাহিত্য ব্যক্তিকে মার্জিত করে তোলে এবং আবেগ, অনুভূতি ও মূল্যবোধকে জীবনের সামগ্রী করে নেয়ার প্রেরণা জোগায়। সাহিত্য মানে সহযোগিতা ও সহমর্মিতা, জীবনে জীবন যোগ করা। এই চেতনাই সমাজের উন্নয়নের মূল বিষয়। কুসংস্কার, অন্ধবিশ্বাস, বিচারহীনতা- এসব সাহিত্য ও সংস্কৃতির পরম শত্রু এবং সমাজ-প্রগতির প্রবল বাধা।

    — আব্দুল মজিদ মারুফ
    — “মৃত্যুর পরেও যারা অমর” প্রবন্ধ হতে

    12
    6 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar