Profile Photo

মোঃ আবু মুনিফ আল মুকিম।Offline

  • munifalmukimrocky
  • -জীবন নাটক-
    সমাজের এই চার দেয়ালে
    জীবন যেন বন্দী,
    যায় না তো সে দেয়াল ডিঙানো
    যতই করি ফন্দি।

    পরিবারের বন্ধন যেন
    একই সুতোয় বাঁধা,
    মাঝে মাঝে জট পাকিয়ে
    সৃষ্টি করে ধাঁধা।

    বাস্তবতাকে উপেক্ষা করে
    যায় না কিছু করা,
    নির্মম বাস্তবতার মাঝে
    বেঁচে থেকেও যেন মরা।

    দুচোখে সুখের স্বপ্ন
    মনে জাগায় আশা,
    দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রনায়
    নেমে আসে হতাশা।

    শত কষ্ট চেপে রেখে
    চলে ভালো থাকার অভিনয়,
    বাস্তবতার জীবন নাটক বুঝি
    মরেও শেষ না হয়।

    6
    6 Comments
    • জীবন এক ফুলের বাগান, কষ্টের কাটায় ভরা!

    • জীবন নিয়ে ভাবনা!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আপনার কবিতাটিতে সমাজ-পরিবার-ব্যক্তিগত সম্মুখীন বাস্তবতার মিশেল খুব স্পষ্ট—বন্ধন, ঘন দেয়াল, আশা ও হতাশার লড়াই—এই সবই প্রাঞ্জলভাবে উঠে এসেছে। ভাষা সরল ও ভাব গভীর; বিশেষত শেষের লাইনটি শক্তিশালী ইমপ্যাক্ট দেয়।

Friends

Profile Photo
Tapash Datta
@tapashdatta
Profile Photo
Rifat Tomal
@rifattomal
Profile Photo
Sumon
@sumon1
Profile Photo
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Profile Photo
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
Profile Photo
prankrishna Biswas
@prankrishnabiswas
Profile Photo
45abu Kalam
@45abukalam
Skip to toolbar