Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • আমি আমার বৃত্তে বসবাস করি
    আমার বৃত্তে থাকি
    পাঁজর ভাঙা ব্যাথাটুকু আমার বৃত্তে রাখি
    আমি আমার মধ্যে হাসি আর
    আমার মধ্যে কাঁদি
    আমি আমার মধ্যে চিন্তাগুলো একসূত্রে বাঁধি
    আমি আমার মাঝে সমস্তটা আড়াল করে রাখি
    আমি আমার বৃত্তে বসবাস করি
    আমার বৃত্তে থাকি

    আমার মধ্যে খড়কুটো ঘর
    আমার মধ্যে ভাঙি
    আমি আমার মধ্যে রংধনু ,সাতরঙ্গেতে রাঙি
    আমি আমার মাঝে যন্ত্রনাদের যত্ন করে ঢাকি
    আমি আমার বৃত্তে বসবাস করি
    আমার বৃত্তে থাকি

    আমি আমার জন্যে বাঁচি আর আমার জন্যে মরি
    আমি অধরা সব ইচ্ছাগুলো আমার মাঝে ধরি
    আমার মাঝে সমস্ত নয় শুভঙ্করের ফাঁকি
    আমি আমার বৃত্তে বসবাস করি
    আমার বৃত্তে থাকি

    9
    8 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar