Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অসীম রহমান

    1 year, 11 months ago

    শেকলিত সশ্রম

    _____________

    দংশনে কালো বিষের ন্যায় ধোঁয়া জর্জর
    সময় দীর্ঘনিঃশ্বাস ফ্যালে কালো রাস্তায়,
    দৈনিক তৈজসপত্র চাতুরির প্রকৌশল
    শোষে । প্রথাবিদ্ধ মধ্যবিত্তদল একইভাবে
    দলে দলে গাছের কোটরের কথা মনে আনে
    সমূলে ছিটকে আসা পরিবারগুলো
    বাণিজ্যিক ফ্ল্যাটে: তামাশার ন্যায় চিলতে বারান্দায় হাসে উপহাসে। নিরবিচ্ছিন্ন
    বিপন্ন বিষন্ন বৈষম্যবিদ্ধ মুখগুলো
    খোলা বাতাসের বদলে অভ্যস্ত হালকা
    হল্কায়।অসহায়ত্ব বোধ করে ফিরবার
    পথে কাঁচা বাজারে,টিকে থাকবার চিন্তা স’রে স’রে চক্রাকার পদ্ধতিতে প্রতিঘাতে
    থেমে যায় পূর্বের অবস্থানে বিবর্ণভাবে।
    স্থুলদের ভোজ,ভোগ-উপভোগ, লোল লালসার গ্রাস গলদ-ঘর্ম পল-অনুপল
    ঘৃণায় রি রি ক’রে ওঠে প্রত্যহ তির্যক
    শৈলীতে ভিড়ের ভেতরে নিঃসঙ্গ এবং
    নিঃসঙ্গ ক’রে তোলে নর’র নারীর
    হৃদয়। বহুতল স্থাপনাগুলোর ঊর্ধ্ব-অধঃ
    দীর্ঘ নল বেয়ে নেমে আসে ক্রমান্বয়ে
    ঠিক সাপের খোলসের ন্যায় ত্যাক্ত
    নিরোধকগুলো বহুসংখক কোম্পানিসমূহের

    3
    3 Comments
    • বৈষম্য বেড়ে চলেছে, বেড়ে চলেছে দীর্ঘশ্বাস!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar