Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অসীম রহমান

    1 year, 11 months ago

    তোমাকে ডাকছি

    ______________

    তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছো না তুমি?

    নড়ছে না পাতারা বা অন্য বস্তুরা_
    উড়ে আবার মাটিতে প’ড়ে যাচ্ছে টুকরো
    কাগজ।পাশেই শুষ্ক বাকলে ব’সে
    চোখ বুজে ঝিমোচ্ছে একলা তক্ষক…

    তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছো না তুমি?
    পার্কের পুকুরে স্থির হয়ে আছে ঢেউ _
    পাড়ে ব’সে ঢিল ছুড়ছে না কোনো ছেলে
    এখানে গাড়ির শব্দ অতোটা পৌঁছায় না
    এখানে এখন আর আসতে চায় না কেউ…

    তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছো না তুমি?
    ইট বিছানো সরু রাস্তা ঝিম ধ’রে আছে_
    মাঝ-বরাবর-সামনে সামান্য নিস্তরঙ্গ
    হলদে সবুজ। কোত্থেকে তাতানো গন্ধ আসছে। কিছুক্ষণ পরপর শ্বাস নিতে নিতে
    মুচড়ে উঠছে পার্কের বোবা দেয়াল…

    তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছো না তুমি?

    6
    4 Comments
    • খুব সুন্দর, মনটা জুড়িয়ে গেল এক অব্যক্ত মায়ায়!

    • অনবদ্য… 🖤

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar