Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    2 years ago

    কথা হবেনা দেখা হবেনা
    মধুর ক্যান্টিনের রাস্তায়।
    বসা হবেনা কলা ভবনের সিঁড়িতে
    হবেনা প্রেম আহ্লাদী অভিমানে।
    দেখা হবেনা আর আগের মত
    যখন ইচ্ছে তখন চাইলেও।

    মন পড়ে থাকবেনা আর
    অফিস ফাঁকে,
    শুটিং গুছিয়ে ব্যস্ত শহরে।
    ছুটে যেতে হবেনা
    মোটরবাইকের গতি বাড়িয়ে,
    ট্রাফিক মাড়িয়ে।

    মুঠোফোন জুড়ে সতর্ক দৃষ্টি
    করতে হবেনা যখন তখন।
    সময় করে করতে হবেনা আর
    রবীন্দ্র কিংবা নজরুল রেওয়াজ।
    শোনাতে আর চাইলেও হবেনা
    সময় বলছে বিদায়!
    প্রিয়তমা আমার-
    ভুলে থাকার অভ্যেস প্রাক্টিস করছি।

    3
    2 Comments
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar