Profile Photo

Adnan KabboOffline

  • Adnan-Kabbo
  • Profile picture of Adnan Kabbo

    Adnan Kabbo

    1 year, 11 months ago

    >>> প্রণিধান <<<
    —–আদনান কাব্য।
    *******************************
    পথিক, তব ওই চরণ যুগল,
    ভুজদ্বয় আর শির খানি আজ শ্রান্ত নয় কী !
    দুরন্ত বেগে দুর্নিবার হেঁটে
    কালপ্রবাহের মাস্তুল ছুঁতে চাও,
    ললাট জুড়ে কী হেতু তবে ভ্রুকুঞ্চনের আঁকিবুঁকি ?
    প্রমত্ততায় অযত্নসম্ভূত সঙীন পথে
    নেমেছো পথিক আপনারই ইশারায়।
    আপনার কাধে আপনারই ভার,
    অগ্রে-পশ্চাতে সীমাহীন দ্বিধা !
    মেতেছো এ কেমন দ্বিচারিতায় ?
    মহাকাল গহব্বরে চরিত উৎসর্গে
    করেছো একলব্যের পণ।
    মহাপরাক্রমে ফুঁসে ওঠো, হও স্বীয় সম্রাট;
    গড়ে তোলো অভ্যুত্থান।
    দ্রোণাচার্যের তাচ্ছিল্যের দ্বেষ উড়িয়ে ফুঁৎকারে;
    ভক্তিমার্গ প্রণিধান করো কালের আবক্ষ প্রতিবিম্বরে।
    বোহেমিয়ান স্বত্ত্বার হেঁয়ালিতে
    তামাদি হয়ে যাবে অভিষ্ট দ্বার,
    তাই কী এমন তাড়নায় বিভোর
    মেদিনীপ্রান্তর ছেড়ে অন্তরীক্ষ যাত্রার !

    ৩১/০৭/২০২১ ইং
    4:46 am

    2
    1 Comment
Skip to toolbar