-
কবিতা -বন্ধ অঙ্গীকার
কলমে -সবুজ সিকদারতোমাদের শহরের অলিতে গলিতে,
হেঁটেছি, ঘুরেছি আমি বহুবার।
তোমাদের নগরের, নাগরিকত্ব পেয়ে,
ভুলেছি, না বলা প্রতিবাদ।ভালো আছির শহর, ভালো থাকির নগর ,
ভালো আছির নাগরিক,
ভালো থাকির নাগরিক অধিকার।
আচ্ছা,এতো ভালোর আলো কোথায়?
নাকি ,এই ভালো থাকাই আরেক অভিশাপ।শহুরে সান্ত্বনা, আমি নাগরিক জানতো না।
আহ নাগরী যন্ত্রণা, এটা তো মন্ত্রনা।
চোখ বুজলেই অন্ধকার,
একা দোকা একাকার।
ভোরের স্বপ্ন কোথায়? অজানা।বিদায় সকাল, বিদায় ভোরের আলো
রাত দুপুরে ভালো আছি বলতেই পারো।
তারপরও হাসো, হাসো না কেনো?
কান্না হাসে নীল দেয়ালে ,
বন্যা ভাসে , মন উজানে,
তারপর, আবার, আমরা সবার
স্বার্থ ছাড়া স্বার্থপর।বলবে বলে বলছি না,শহর নগর কিছুই না
পান পাতার ঐ সুপারি যাতা কলে,
নেশার নগরী, চলে শহরে নগরে।
অভিশাপ সাদা কাগজের,
অভিমান সব অন্ধকারের।অন্ধ অভিমান, বন্ধ অঙ্গীকার।
4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Sakib comrade
@2-5
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
Md Hujaifa Towhid
@hujaifatowhid
Md Akram Hossain
@nilla2
Umme Kulsum mina
@ummemina-1
সৃষ্টি
@premdevota
Sourav-Roy
@sourav-roy
রাজীব হাসান
@rajib21
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian



এই বোবা শহরের আবেগে ভিজতে শিখলে আপনি পাবেন গুপ্তধনের সন্ধান!