Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অসীম রহমান

    1 year, 11 months ago

    স্রেফ বাকশের ভেতরে বসবাস:আদেশ_
    নির্দেশ।অন্নসংস্থান,অন্নগ্রাস, সহবাস,
    প্রহার, বলাৎকার, ইত্যাদি। স্বাক্ষর কাগজে,
    অন্যান্য প্রযোজ্য মাধ্যমে, পটের ওপরে।
    পোকা, পাখি, সরীসৃপ, প্লবগসমূহ থাকে
    কোটরে,খোলকে, গর্তে, চিকন সুরঙ্গসমূহে
    যে প্রকার। প্রকৃষ্ট কৌশলে ইট, সিমেন্ট, বালু,
    রড,নকশা-রঙে তৈরি বিধায় চিন্তা না-ক’রে বোঝা যায় না নিহিত সে-সব ব্যাপার…

    স্রেফ প্রাণি কিংবা জানোয়ার :লালসায়
    লোল জিভ বের করে প্রয়োজনে ভেংচি
    কাটে যে-কোনো সময়।… ক্ষুধার্ত হ’লে সম্মুখস্ত সবই খেতে চায়, খেয়ে ফ্যালে,
    খেয়ে যায়। যদি পায় নখরের নাগালে
    কাউকে ছাড়ে না। এমন কী একদা নিজের
    মা-বাবাকেও ঢের, খেয়েছে কুৎসিতভাবে। সন্তানকেও গলা কেটে উৎসর্গের আবরণে হত্যা করেছে উল্লাসে নিজস্বার্থ চরিতার্থ বা নিজেদের কামনা পূরণে বহুবার, বহুবার!

    5
    1 Comment
    • আদি থেকেই আমরা বন্য, সভ্যতার নামে যুগ যুগ ধরে মানুষ হবার প্রচেষ্টাই করে যাচ্ছি মাত্র! শুভেচ্ছা নেবেন সুন্দর কবিতাটির জন্য!

Skip to toolbar