-
রাসেল আদিত্য is with Nishat Rima and 10 others
রাগ কইরো না আমার মা….
রাসেল আদিত্য
——————————————–🖤😭🖤মা……
ও মা…….!
আরেহ এই ছেরি!ডাকছি শুনতে পাচ্ছিস না?
মরিয়ম গো,
আমাদের ঘরে আজও গরুর মাংস রান্না হয়নি।
আম্মু লুকিয়ে সেমাই এনেছিলো,
আমি বলেছি,আমার আফনান আসুক।
আল্লাহ যেদিন রাহাকে ফিরিয়ে দিবেন,
সেইদিন এই ঘরে ঈদ উল আজহা পালিত হবে।গত ঈদে তুমি আবদার করেছিলে,
সিনেপ্লেক্সে “রাজকুমার” দেখার।
আমি তোমার পঁচা পাপা শেষ পর্যন্ত তোমার ইচ্ছেপূরন
করতে পারিনি।
তাই এবার পণ করেছিলাম,
তোমাকে কিছু না জানিয়েই “তুফান” দেখাতে নিয়ে যাবো।ও রাহা!
একটুও মন খারাপ কইরো না মা।
তুমিতো স্যালুট প্রাপ্য।
নিজেকে নিজের বুদ্ধি দিয়েই সেভ করেছো।
আলহামদুলিল্লাহ।
আম্মুর শরীরটা খুবই খারাপ মা।
শুধু একটা কথাই বলেন একাএকা,
আল্লাহ, আমার রাহারে একটা বার না দেখাইয়া তুুমি
আজরাইল (আঃ) কে পাঠাইওনা!
পাখি,কলিজা?
সবকিছুর শেষ আছে।
আমাদের এই অসহনীয় সময়টাও সহসাই কেটে
যাবে ইনশাআল্লাহ।ও পাখি,
এইবার একটা অদ্ভুত স্বপ্নের কথা শোনো।
গতরাতে ঘুমিয়েছিলাম বোধহয় তিনটার পরে।
স্বপ্নে দেখি,
একজন বুজুর্গ মতোন দেখতে লোক আমাকে
বললো,
অই,এগারোটা বাইজা গেছে,
আর কতো ঘুমাবি???
আমি আনমনেই আসসালামু আলাইকুম বলি।
সালামের উত্তর দিয়ে তিনি বললেন,
দুইটা ইচ্ছার কথা ক।
আল্লাহ তায়ালা তর দুইটা ইচ্ছা পূরণ করবো।কিছু না ভেবেই কি ইচ্ছে করলাম শোনো।
বললাম,
প্রথমে চাই মিন্টু সাহেবের বিচার।
রাসেল আর দিপু সৃষ্টি করার জন্য।
দুই নম্বরে চাই ওদের আম্মির বিচার।
অনিন্দ্য -অতিথি ও রাহা সৃষ্টি করার জন্য।আমার ইচ্ছার কথা শুনে বুজুর্গ লোকটি বললেন,
সন্তানের নিকট বাপ-মায়ের অন্যায় আল্লাহ
গৌন হিসেবে দেখেন।
তুই একটা বোকারে,
কতো সহজে এত্তো বড়ো সুযোগটা হাতছাড়া করলি/
আমি বললাম –
ঐ আল্লাহ ভালো জানেন,
সারাজীবন আমি এমনটাই করেছি।
মাগার আফসোস করি নাই।
আল্লাহ তোকে বিপদমুক্ত করুন,আমিন।তারপরই তিনি অদৃশ্য হয়ে গেলেন।
হ্যা মা,একদম সত্যি বলছি।
তোমার জন্য একটা প্রশ্ন,
“ওয়া কিছুনা,বাতাস”
যতো বিপদই আসুকনা কেনো আমাদের অনেক পরিচিত
কেউ একজন কথাটি বলতো।
বলতো কে সে?ভাবতে থাকো তুুমি
আমিই বললাম আজ,
মা,ওয়া কিছু না,বাতাস!(রাহা আমার ছোট্ট মেয়ে।আগামী ১৭ আগষ্ট ওঁর বারো বছর পূর্ণ হবে। গত ১২ জুন থেকে মেয়ে মিসিং ছিলো। ১৪ জুন দিবাগত রাত দেড়টার সময় ভারতীয় নম্বর থেকে কল আসে আমার ফোনে।মরিয়ম আফনান রাহা আপনার কি হয়?
বলি,আমার মেয়ে।ও কোথায়?
এখন আমাদের কাছে আছে। কিন্তু আপনার মেয়ে যেমন সৌভাগ্যবতী তেমনই সাহসী।আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার মেয়ে কি ভয়ানক বিপদ থেকে বেঁচে গেছে।
আপনি কে,কোত্থেকে বলছেন?
আমি আসামের বনগাইগাও রেলওয়ে থানার এএসআই। আমারা রুটিন ডিউটিতে ছিলাম চারজন।একটা ট্রেন প্ল্যাটফর্মে থামতেই একটি মেয়ে দৌড়ে এসে আমার পায়ে ধরে বলে, আঙ্কেল আমাকে বাঁচান। ওঁরা আমাকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। এখন কোথায় যেনো নিয়ে যাচ্ছে। 😭😭😭😭বর্তমানে আমার মেয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার মামলায় সেফ হোমে আছে।
আমি স্থানীয় ডিসি মহোদয়, পুলিশ সুপার, থানা,গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে মেয়েকে ফিরে পেতে চাইছি। তাঁরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সচেষ্ট থাকলেও,সরকারের মাধ্যমে আনতে সময় লাগবে।
কেবল আমি অভিভাবকের প্রমান সহ গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে দায়মুক্তি চাইলেই সম্ভব দ্রুত নিয়ে আসা।কিন্তু…… 😭😭😭😭😭
দোয়া চাইছি সকল সদস্যগণের নিকট।
আমার রাহাকে তিনি যেনো দ্রুত ফিরিয়ে দেন।)4 Comments-
-
আপনার সন্তান দ্রুত ফিরে আসুক আপনার বুকে। কিডন্যাপ জানার পরো অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কেন আছে বুঝতে পারলাম না। সরাসরি কী ওকে বাংলাদেশ হাই কমিসনারের হাতে তুলে দেয়া যেত না? রাহা সুস্থভাবে ফিরে এলে সম্ভব হলে সবটা জানাবেন। অনেকে উপকৃত হবে,। দোয়া করি আপনার জন্য।
-
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun


অনেক বড় বিপদ কেটে গেছে তবে, কিভাবে এত সব ঘটল আরো বিস্তারিত জানতে চাই। আর পার্থনা করি দ্রুত রাহা নিরাপদে ফিরে আসুক তার আপন নীড়ে!
অনেক শুভ কামনা রইল!