-
সংজ্ঞায়িত মৌলিকতায় ক্ষিদে নামক শব্দ নেই,
অন্নেরা ইথিওপিয়ার নৃশংস মরুভাস্করের মতোই বুভুক্ষ;
স্টেশনে হাজার বছরের রাতের মতোই ট্রেনের আকাল
বনসাই ফুসফুসে মুমূর্ষু জংধরা জীবানু
অনন্তযৌবনা হুকোয় চুমুকে চুমুকে সবুজ ধোয়া
নক্ষত্রের শিখায় শিখায় স্বর্গীয় টান
নরকাগ্নির মতো ভিক্টোরিয়া হ্রদের স্রোত
অপদৈবিক পাশ্চাত্যের মসনদে;
পৃথিবীর জন্মলগ্নে,তরংগ হতে তরংগে
আত্মিক বলিদান,অর্থদেব এ,অর্থমনর্থমে!
কোথায় আছে ক্ষুধা? কোথায় বস্ত্র? কোথায় চির বাসস্থান?
স্তব্ধ কুটিরে অর্ধমৃত চাহিদার যোগান!
শুকনো কোটরে,শুকনো কশেরুকায় শুধু একটাই স্লোগান!
লক্ষ বছরের বুভুক্ষ কংকাল সার দেহটির মাঝেও;
ক্ষিধে নেই!
প্রাগৌতিহাসিক শ্লোক
আশদাদ হায়দার চৌধুরী
১৭/০৬/২০২১
একটি চায়ের টং
দূর্গাবাড়ী রোড,ময়মনসিংহ3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


খুব সুন্দর লিখেছেন। শুভেচ্ছা নেবেন।