Profile Photo

Nurul-HakimOffline

  • Nurul-Hakim
  • Profile picture of Nurul-Hakim

    Nurul-Hakim

    1 year, 11 months ago

    তুমি তোমরা কি করে জানবে ভালোবাসা বলে কাকে?
    আমি বা আমাদের প্রেম হয়েছে একটি পলক দেখে।

    প্রথম পলকে প্রেমেরও আগে, সরু চোখে বাকা করে,
    বারে বারে সে খুজে ফিরে শুধু দেখছিল আমাকে।
    দেখেছিল আর বলেছিল, ‘সখা দেখতো একটু ধিরে।
    গাধাটার কেন হচ্ছে না মতি দেখছেনা একবার ফিরে’?
    আমিতো তখন ব্যস্ত খুব যেন মহান সবিশেষ,
    আমায় ছাড়া এ মেলার যে আটকে যাবে নিশ্বাস।
    ঘুরি আর হাটি দেখি আর দাম জানতে চাই,
    নেওয়ার বেলায় এমন ভাব পকেটে টাকা নাই।
    পাশেই ছিল বন্ধু আমার বুঝতে পারেনি বিলক্ষণ,
    না বুঝার জিনিস বুঝে বেশি এই যা কুলক্ষণ।
    তবুও ভালো বন্ধু আমার, দিতে পারি কসম স্বাক্ষী,
    অতি ভালো ছেলে, চরিত্র…… ছেলে তবে লক্ষী।
    ওরে বন্ধু, গন্ডার, হৃদয়হীন পাষাণ, খেতে যে হবে কিছু,
    এমন ক্ষিদে পেয়েছে পেটে যেন যম নিয়েছে পিছু।

    ধাক্কার মত খেলাম খেতে গিয়ে ফুসকা,
    রুপের ঝলকে গেলাম পড়ে, খেয়ে এক উষ্ঠা।
    হি হি করে হলো প্লাবন রমণীদের দলে,
    বন্ধু সব পড়িমরি করে নিল আমায় সামলে।
    কে হে তুমি প্রিয় ওগো, আগুনের মতন,
    ছুরির ফলার চাইতে ধারালো চোখের চাহন।
    কথা শুনি যেন তার মনে হয় নুপুরের রিনঝিন,
    যেন মনে হলো পুরো পৃথিবীতে প্রেম এসেছে এখন।
    এর আগে ছাই ছিল সব, অপ্রয়োজনীয় ব্যর্থ,
    রঙ্গিন দুনিয়া এই বুঝি মোর জীবন হলো সার্থক।
    চামচে এত আলগোছে তুলে ফুচকা খাওয়ার ধরন,
    মন চাই তারে চুমু দিয়ে আসি ভুলে যত শরম।
    ঝাল হয়েছে এতনা ফুসকা, লাল হয়েছে চোখ,
    লালের বদলে গোলাপি হয়েছে তার নরম দুটি ঠোঁট ।
    মিষ্টি করে একটু হেসে বলল, ‘ফুসকা ওয়ালা ভাই,
    খুব হয়েছে ঝাল, এই নিন টাকা। সখি চল যাই’।
    ‘তাড়াতাড়ি চল না হলে আবার কারো পড়ব নজরে,
    হা করে এখনো তাকিয়ে আছে পা চালা সজোরে’।

    আমায় যেন বলে গেল ওগো এসো আমার পিছে,
    তোমায় আমি জ্বালিয়ে মারব, তারপর যাব বেচে।

    তুমি আমায় জালাও পোড়াও যেমন খুশি কর,
    তোমার জন্য লড়ব একা আগুন তুফান ঝড়ও।
    এই পৃথিবীর শেষ প্রান্তে যেখানে রাস্তা গিয়েছে থেমে,
    আমি পাড়ি দিব সেই পথ তোমাকে পাওয়ার জন্যে।
    যদি বল দিবে একটু তোমার ওই আচলের ছায়া,
    নির্দ্বিধায় আমি ছাড়ব এই জগতের মায়া।

    পায়ের নিচে পড়ে হয়েছে ধন্য তোমার গলির যত ধুলো,
    তাদের জীবন সার্থক আজ, আমার যে কি হবে?

    রিকশা চড়ে গেলে চলে তুমি, এইযে একটু আগে,
    মনে হল যেন রিকশা নিল আমার মনটা টেনে।
    এই ভাবে আড়চোখে আর দেখোনা ফিরে,
    হটাৎ আমার হৃদয় প্রণালী যাবে বন্ধ হয়ে।
    এইযে গলির ধুলো হলো ধন্য তোমার পা ছুয়ে,
    আমার কি কোন ব্যবস্থা হবেনা? দেখো একটু ভেবে।
    মনে নাহোক চরণে তোমার দিতে যদি একটু ঠাই,
    ধন্য তব এই মানব জনম আর কি বল চাই?
    কানের পিছনে আলতো করে যেই দাও ফুল গুজে,
    ওমনি পড়ে যায় টানাটানি আমার নরম প্রাণখানি নিয়ে।
    একেই বুঝি প্রেম বলে সবে, আমিতো জানি না কিছু,
    আমার শুধু জানি ভালো লাগে হাটতে তোমার পিছু।

    সেই এলো কাঙ্ক্ষিত ক্ষন, তাকিয়ে তোমার দিকে,
    মাথা নেড়ে জানতে চাইলে, ‘বলবেন আপনি কিছু?’
    মনটা আমার করছে ধুরুধুর, গলা যায় শুকিয়ে,
    পা গুলো কাপছে খুব, মনে হয় যাব পড়ে।
    তবু যত শক্তি মনে করে সঞ্চার, গলায় এনে জোর,
    বললাম ‘তোমাকে কিছু কথা বলার ছিল মোর’।
    দিলাম গোলাপ তোমার হাতে, অপলক চোখে,
    দেখে হাসি মিষ্টি মুখে টেনশন গেল ঘুচে।

    7
    9 Comments
Skip to toolbar