-
-শেষ ইচ্ছা
আর কোন অভিযোগ নেই তোর প্রতি..
গ্রামের দুষ্ট ছেলেরা আর অভিযোগ নিয়ে আসে না।
অভিযোগের পাল্লা আস্তে আস্তে কমে যাচ্ছে।
গ্রামের এখন আম,কাঁঠাল, জাম,লিচু হারিয়ে যায় না।
সকলে খুব আরামে আছে, শান্তিতে আছে।
তোর গফুর কাকা কাল বাড়িতে আসছিল…
এসে তোর কথা জিজ্ঞাস করলো, কেমন আছে ছেলেটা,
কতদিন হয় গ্রামে দেখি না। কত দুষ্টামী করেছে, ভালোই ছিল।
, সবার সাথে হাসিতামাশা করতো।গতরাতে তোর মাকে স্বপ্ন দেখলাম
তোকে নিয়ে এখনো তার চিন্তা শেষ নেই
তোকে নাকি এখনো আমি গালাগালি করি
এখনো নাকি চোখের জল মুছে দেই না
এখনো নাকি হাতে তুলে খাইয়ে দেই না।
আর কত কত অভিযোগ দিলো আমায়।
এই বয়সে অভিযোগের ভারে নুয়ে পড়ি।
তাই-
এখন আর চলতে পারি না -একাকী।
এই ঘরটা এখন শব্দহীন ধুলো মিশ্রিত।
বেড়ার ছিদ্র বড় হচ্ছে,রঙিন টিন কালচে হয়ে
নিজের পরিচয় বদলে দিয়েছে । দরজার কপাট নড়বড়ে
, বিকট আওয়াজ হয় ।যেন কবরের প্রতিধ্বনির মতো।
তোর মায়ের অ্যালবাম ধুলা আর মাকড়সা জালে জড়িয়ে আছে।
জানালার গ্রিলগুলো ফ্যাকাসে হয়ে গেছে।
বাতাস আর ঢুকতে পারে না ঘরে।
ঠিক তখনই আমার
দমবন্ধ হয়ে আসে – তখন কাউকে পাশে পায়নি।
কিছুক্ষণ ছটপট করি,শরীরের ভারে আবার ঘুমিয়ে পড়ি।
কেউ তো নাই দেখার। প্রতিবেশী স্বার্থের দ্বন্দ্বে
আসে না, এই রোগা বৃদ্ধকে দেখতে।
যখন তুই দেখতে আসবি বাবা, তখন ধবধবে সাদা
পাঁচ গজ কাপড় সঙ্গে আনিস।
যাতে নিদ্রাতে তোর মুখখানি দুচোখ ভরে দেখি।2 Comments
Friends
Md Kawsar Miah
@kawsar4968
Mahira S
@rahman-n-zinnia
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
জাহিদসিরাজ
@jahidsiraz
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Dhali Moin
@dhali-moin
Md. Arif Hossain
@arifhossain
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Fahim Hasan
@fahim-hasan


This is Reality. Thanks for poem