Profile Photo

ডা. ফরিদ-উজ-জামান খানOffline

  • Dr-Fariduzzaman-khan
  • বাঁশি

    যেথায় থাকো যেমন থাকো চিঠি লিখো
    বলেই মেঠো পথ ধরে চলে গেলে এঁকেবেঁকে
    একবারও পিছন ফিরে দেখোনি
    আমার চোখ কি জলে ভরেছিলো
    তখন সন্ধ্যা, নদী চরে একা

    হাতে বাঁশি, মুঠো ভরা ফুল
    শরীরে চাঁপার গন্ধ
    জোনাকি জ্বলছে দুরে
    আলো আঁধারের লুকোচুরি
    তৃষ্ণা বক্ষ জুড়ে
    চোখে সকাতর মিনতি
    একবারও বলোনি, ভালোবাসি

    বলেছিলাম, যেওনা
    একটু বসি নদী তীরে
    তোমার কথা শুনি
    তোমারও কি এমন হয়
    নদীর মতোই, অন্তরে কলধ্বনি
    নিরিবধি বয়ে যায় ঢেউয়ের দোলায়
    শুনি আমি, কান পেতে শুনি
    তুমি একবারও মাথা রাখোনি

    চারিধারে ঘিড়িছে আঁধার
    তুমি যেওনা, ধরো হাত
    একটু ছুঁয়ে দাও রাগে
    এখনি আধাঁর ছুঁয়ে যাবে চাঁদ
    রাত্রি উঠবে হেসে
    তুমি একবারও ছুঁয়ে দেখোনি

    বুকেতে অর্গল চেপে
    ফিরে আসি ঘরে
    ভাসি লোনা জলে
    তখনই নদী চরে
    বেজে উঠে বাঁশি
    বুকের ভিতর ছলাৎছল
    ছুঁয়ে যায় সুরে
    ভালোবাসি, ভালোবাসি

    কেবলই বাজে বাঁশি
    দুরে , নদী চরে
    বুকের খাম জলে ভিজে
    চিঠি রয় পরে

    3
    3 Comments
Skip to toolbar