Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    2 years ago

    দগ্ধ অশ্রু হার
    অনিক উদ্দিন

    এখনো বহু পথ বাকি?
    বুকেতে আসার আগে বুঝি হায় নিমিলিত হল আঁখি!
    অনন্ত সৌরলোকে অনন্তকাল কেঁদেছি তোমার লাগি,
    সেই অশ্রু ফোঁটা তারা হয়ে আজও আকাশে রয়েছে জাগি।

    চিরজনমের প্রিয়তমা, চেয়ে দেখো সুদূর নীল আকাশে,
    উল্কার ঝড়ের মত কোটি গ্রহ তারা ছুটি আসে
    তোমার মুখের পানে। ওরা কি ভুলতে পারে?
    তোমারে খুঁজতে আজও ওরা ঘুরে অসীম অন্ধকারে!

    শতবার জীবন প্রদীপ শিখা নিভে নিভে যায়, প্রিয়া,
    নেভেনি আমার আঁখি তারকা তোমায় দেখার আশা নিয়া।
    আমার মৃত্যু হয়েছে, মরেনি আঁখি, প্রিয়তমা দেখো চাহি ,
    তোমারে খুঁজতে খুঁজতে ওরা পেরেশান, ওদের নিদ্রা নাহি।
    ওরা জোতিষ্ক নয় বিবাগী আত্মার অভিশপ্ত আঁখি!
    আনীল আকাশে ছুটে বেড়ায়, নীড় হারা পাখি।
    আমার নয়নে সাগরের মত ভরা অশ্রুজল,
    তাই তারা আজো মৃত্যুঞ্জয়ী জুড়ে আছে নভঃতল।

    বাহুডোরে জড়াতে কভু, এ রিক্ত পাষান কোনদিন,
    নয়নের মত এ তনু হত অনন্ত মৃত্যুহীন!
    তোমার অধরের সঞ্জিত সুধা পান করতাম যদি ,
    আমার কাব্য সুষমা সংগীতে বয়ে যেত অমৃত নদী!
    কুসুমের মালা কন্ঠে জড়ায়ে রাখো, জানো কি কারন তার?
    শত জনমের ওরা যে আমার দগ্ধ অশ্রু হার!

    4
    2 Comments
Skip to toolbar