Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    1 year, 11 months ago

    সে
    অনিক উদ্দিন

    কবে কোন আদিম প্রভাতে আমি তাকে দেখলাম,
    ভালোবাসা নামক বিপুল পুলিনে হারালাম
    নিমিষেই নীরবে।

    তার চোখের গভীরতা আমাকে টেনে নিয়ে গেল
    অনেক গভীরতম নীরবতায়।
    আমি আর দেখলাম না পৃথিবীর আলো!
    ওই সবুজাভ চোখের মাঝে স্বর্গীয় আলো পেলাম
    বহুযুগ পরে,
    আমি রহস্যের জালে জড়ালাম চিরতরে।

    কতকাল বিমুগ্ধ রজনী শুধু করে গেছি পার,
    শুধু কল্পনাবিহারী চাতকের মত,
    মেঘের পাশ দিয়ে উড়ে উড়ে চলে গেছি
    সেই গিরিপর্বতের পানে,
    জানি সেখানে সে দাঁড়িয়ে শ্বেত শুভ্র শাড়ি পরিহিতা,
    যুগান্তের যত ভালোবাসা চোখে নিয়ে।

    শুধু দেখা দিলো সে কল্পনায়,
    চারদিক লাল মেঘেদের দল
    আর ধূসর মাটির পর্বত,
    মাঝে সে দাঁড়িয়ে, উত্তরীয় তার উড়ে উড়ে
    যায় বাতাসে।
    আমি হাত বাড়িয়ে ধরতে যাই
    দেখি সে সেখানে নাই ……

    4
    2 Comments
    • স্বাগতম কবিপ্রিয়, অনেকদিন পর আপনার কবিতা পড়ছি! অপূর্ব এক ভালোলাগা আর মুগ্ধতায় ভরে উঠল মনটা!

    • ভাবনার চমৎকার প্রকাশ সাথে অনবদ্য শব্দ চয়ন।

Skip to toolbar