Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    1 year, 10 months ago

    শেষ প্রান্ত

    বর্ষার হাসি এলো আমার আকাশ অঙ্গনে;
    পাতায় পাতায় কেঁপে বনানীকন্যা কিঙ্কিনিকঙ্কনে
    দিগন্তরে ছড়ালো নক্ষত্রকণা। আজ দেখি চোখে
    কোন মুক্ত নতুনের তরুণ আলোকে।
    যেন আমি তীর্থ বেদুইন সুদূর ভবিষ্যত হতে
    মন্ত্রের কুহকে এসেছি ভেসে। উজান স্বপ্নের স্রোতে
    হঠাৎ এলাম ফিরে বর্তমান যুগের ঘাটে
    যেন এই ক্ষনেই। নীরবে চেয়ে বেলা মোর কাটে।

    আমাকে আমি দেখি অন্তরে বাইরে, যেন আমি
    প্রাচীন শতাব্দীর কোনো অজানিত, সদ্য গেছে নামী
    আত্মা হতে নিত্যের আচ্ছাদন; অনন্ত বিষ্ময়
    যার চোখে চোখ তুলি তারে যেন জড়ায়ে রয়
    কুসুম কেশরে ভ্রমরের মত। এই অবসর কাল-
    সর্বাঙ্গ হতে সরে গেল অভ্যাসের কালো জাল,
    বিমূর্ত চিত্ত মগ্ন হলো সমস্তের মাঝে। মনে ভাবি
    প্রাচীনের দূর্গ দুয়ারে মৃত্যু যেন খুলে দিলো চাবি,
    নবীন বাইরে এলো; তুচ্ছতার শীর্ণ উত্তরীয়
    পোড়ালো সে; সত্তার প্রকৃত মূল্য কি অভাবনীয়
    বিকাশ পেল তার স্পর্শে, যামিনীর নিবিড় সুবিপুল
    প্রদোষের গানে সে মিলায়ে দিল; কৃষ্ণ তার চুল
    অস্তদিগন্তপাড়ে নামহীন অরণ্যনীলে
    প্রকাশ করল রহস্য নিবিড়।

    আজ মুক্তি মিছিল গায়
    আমার বুকের গভীরে দূরের বাউলচিত্ত মম,
    সংসার রথের যাত্রার প্রান্তে সহমণের বধূ-সম।

    4
    4 Comments
Skip to toolbar