Profile Photo

Khandakar Fazlul Karim RabbyOffline

  • rabbyml
  • Profile picture of Khandakar Fazlul Karim Rabby

    Khandakar Fazlul Karim Rabby

    4 years, 11 months ago

    ।। কবিতার শব্দ নাই ।।
    ।। ফজলুল করিম রাব্বী ।।
    ***********************************
    কি লিখবো আর কবিতা ?
    খেটে খাওয়া শ্রমীকের মুষ্ঠির মধ্যে,
    ঘরে থাকা ক্ষুদার্ত শিশুর চোখের জলে
    আটকে গেছে আমার কবিতা।

    কোন শব্দগুচ্ছ আনবো বল, আমার কবিতায় ?
    প্রখর রোদে, উত্তপ্ত পথে
    ঠেলা ঠেলে নিয়ে যাওয়া
    ঘামে ভিজা শ্রমিকের, ফোসকা পরা
    পায়ের পাতার নীচে
    লেপটে সেপটে যায়,
    আমার কবিতার শব্দ গুলা।।

    কি শব্দ ব্যবহার করবো
    আমার কবিতায় ?
    হাড়িতে ভাত নাই,
    ঘরেতে নাই বাজার,
    অসহায় বাব – মা,
    তাকায় চোখে চোখে।

    কোন বাক্য দিয়ে আমি লিখবো কবিতা
    এক বেলা খেয়ে, দুবেলা না খেয়ে,
    কিম্বা দুই দিনে, একবার খেয়ে,
    বেঁচে থাকে যে, কিশোর টা !

    কোন শব্দ মালায় সাজাবো বল
    আমার কবিতা।
    যৌতুকের দাবী মিটাতে না পেরে,
    অত্যাচারে জড়জরিত হয়ে,
    গলায় ফাঁস লাগিয়ে মরে যাওয়া
    যুবতি বধুটির কথা।

    কি লিখবো আর কবিতা ?
    অসহায় পিতা,
    অসহায় মাতা,
    অসহায় ভ্রাতা,
    রোগে, শোকে, অপথ্যে
    ভোগে ভোগে, মরে যাওয়া
    হাজারো মানুষের কথা ।

    কি লিখবো আমি আমার কবিতা,
    নিঃস্তব্দ স্কুল, শ্রেণী কক্ষ
    ঘাসে আগাছায় ছেয়ে যাওয়া,
    খেলার মাঠ-পায়ে চলা পথ।
    তাড়িয়ে বেড়ায়না রঙিন প্রজাপতি
    কোন দুরন্ত শিশু, বাগানের ঘাসে।
    রাস্তার ধারে, দেয়না আড্ডা আর
    কোন বেকার যুবক
    গলির পান দোকানটায়-
    এসে বলেনা, একটা পান দাও
    পাড়ার অবসরে থাকা কোন বয়স্ক মুরুব্বি।

    পাড়ার মোড়ের ছোট্ট টং দোকান টার
    চকলেটের বোয়াম টা খালি প্রায়।
    দৌড়ে দৌড়ে আসে নিতে কোন শিশু
    একটা চকলেট কিম্বা ললিপপ।

    থেমে গেছে থমকে গেছে ঐ খানে
    আমার কবিতার শব্দ
    বাক্য গুলি সব।

    3
    3 Comments
Skip to toolbar