Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    1 year, 10 months ago

    জং

    মো. আরিফ হোসেন
    ———————

    রাজ্জা রাণী মন্দীরে
    প্রজ্জারা সব বন্দীরে
    দূর্ণীতি বাজ সান্ত্রীরা
    করছে বসে সন্ধী-রে।

    পাহাড় সমান টাক্কারে
    চাই-যে তাদের পাক্কারে
    ছিঁড়া জামা জুতা পরে
    গরীব খাবে ধাক্কারে।

    মস্কো ডাকার আঙ্কারা
    হবে তাদের বাংকার-া
    আমরা সবে মরবো তবে
    করলে কোনো হুংকার-া।

    এক হয়ে সব তস্কর ও
    জোড় করেছে লস্কর ও
    করলে কোনো প্রতিবাদ
    জুটবে ভালে ভাঙ্গার-া।

    দিচ্ছে মানুষ গুম করে
    ইচ্ছে হলেই খুন করে
    বিরোধীরা খাচ্ছে ভাঙ
    যোগ বিয়োগ আর গুন করে।

    ছন্দগুলো টং করে
    ঘুরছে মাথায় ভন করে
    কাব্যগুলো মারছে আমায়
    কেবল জ্বালাতন্ করে।

    থাম্-তে আমি পারছিনা ভাই
    মান্-তে আমি পারছিনা ভাই
    গনতন্ত্র জেলখানা-তে
    মরবে জাতি জং-ধরে।
    ১৬.০৭.২০২৪

    5
    3 Comments
Skip to toolbar