Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    1 year, 11 months ago

    সরকারী চাকরি
    ———————-

    চাকরী একটা সরকারী
    খুব বেশী ভাই দরকারী
    আমরা সকল সব-বলে
    দেশটা খাব খুব-বলে
    কিনবো বাড়ী উত্তরে
    দেশটা খাব লুটকরে।

    কিনবো জমি প্যারীসে
    থাকবো মোরা হরিষে।
    আমরা হলাম যোগ্যবান
    বাপ মোদের ভুট্টা- খান।
    বলিশ যদি কিচ্ছুরে
    মারবো তোদের ঠুস করে।

    যোগ্য-মোগ্যো পোলাপান
    ভাত চাই না- হুক্কা আন।

    কি?- তোরা যোদ্ধা?
    দূরে গিয়ে মর- যা
    সুযোগ চাইসিস দূর্বলে?
    চর খাবি ভাই খুব হলে।
    মেয়ে-তো থাকবে ঘরে পড়ে
    কিসের চাকরি করবেরে?
    টিকলে টিকবে পরীক্ষায়
    নয়লে আমার কি আসে যায়?
    চাকরির স্বপ্ন বাদ দিয়ে
    বাঁচবে স্বামীর ভিক্ষায়।
    যতো আছোস দূর্বল
    মারবো তোদের সাবোল
    কোটা যদি চাইছিস
    করবো তোদের কতল।

    আমরা সবাই যোগ্য
    দেশটা মোদের ভোগ্য
    কেবল মোদের ভোগ্য
    কারন মোরা যোগ্য।

    আমরা হলাম যোগ্যবান
    ভাত খান-না ভুট্টা খান।

    দশের জন্য লড়েছিলি?
    খারাপ কাজ করেছিলি।
    তার জন্য এই পুরস্কার-
    মারবো ছুড়ে তিরস্কার।
    এখন মোরা যোগ্যরা
    ধন পেতে চাই লুটকরা
    দেশটা খাবো খুববলে
    দেখবি তোরা চুপ-করে।
    আবার বলিশ কোটা চাই
    মরবো তোদের খোটাটাই।

    আমরা সকল যোগ্যবান
    বাপ মোদের পুট্টা খান।

    অন্য চাকরি করবো
    দেশ- মোরা গরবো?
    এগুলো তো ভুল কথা
    শুনলে যে হয় শুল ব্যথা।
    অন্য কাজ করতে হলে
    শক্তিটা তো থাকতে হবে?
    সরকরীতে তো কতো মজা
    তা রেখে ভাই ব্যাবসা খোঁজা?
    বেকুব মোদের ভাবছো বুঝি-
    করবে কে সব খোঁজাখুঁজি?
    তোমর সবাই খোঁজো গিয়ে
    কষ্ট তোমরা বোঝো গিয়ে।
    আমরা খুশী থাকবো ভাই
    সরকরী ঐ চাকরি নিয়ে।
    সরকরীতে বেতন নাই?
    বেতন চাই না, ঘুষ চাই।

    আমরা যোগ্য পোলাপান
    বেতন কে চায়? ঘুষ আন।

    মো. আরিফ হোসেন।
    ১৬.০৭.২০২৪

    6
    3 Comments
Skip to toolbar