Profile Photo

Ismail MozumdarOffline

  • Ismail-Hossain-Mozumdar
  • Profile picture of Ismail Mozumdar

    Ismail Mozumdar

    1 year, 10 months ago

    আমারে দেখায়া লাভ নেই।
    ✍️ইসমাঈল মজুমদার।

    আমারে ন্যায় অন্যায় দেখায়া,
    কোনো লাভ নেই।
    আমি তো গঞ্জে আসার,
    ভাড়া মিলাইতে,
    বেইচ্যা দিলাম চক্ষুদয়।

    হ রে ভাই! আমি সত্যিই অন্ধ,
    তাই তুমি নিপীড়িত হলেও,
     আমি দেখবার পাই নায়।
    যার চোখ নেই,
    সে চাইলেই কি,
    সব দেখিবার পারে?

    না সে দেখে না কখনোই।
    সে না দেখেই করিতে হয়,
     নিজ নিজ কর্ম।
    থাক! আর কিছু বলিতে
    চাই না অন্ধকে নিয়ে।

    নয়তো আবার শুরু করবে,
    আমার ছন্দদের তুলে ধরে মন্দ।

    কি শুনিবার চাও আমার কাছে?
    হগ্গলেই জানে, কোথায়
    কিসের দন্দ।
    তবে আমি বরাবরই,
    বাকশক্তি হারানো।

    যাকে তোমরা তুচ্ছো করে
    বোবা বলেই ডাকো,
    তবে আমি বোবা নই।
    হ্যা আমি মোটেই বোবা নই,
    বোবাদের মতোই রই।

    বোবাদের মতো রই বলেই,
    চাকরির বিদাতার দয়ায়,
     দুই মুঠো অন্য পাই।
    তবে এই বিদাতা,
     নয় আমার স্রষ্টা।

    আমি দু’মুঠো খাবারের জন্য,
    তার গোলাম সেজে রই।

    আজ আমি বদির,
    স্রষ্টা দুইটা কান দিয়েই,
    আমাকে সৃষ্টি করছেন।
    তবে আমি,
    সত্য শুনিনি কখনোই।

    আর শুনবোবাই কিভাবে?
    আমি সর্বদা মিথ্যার আশ্রয় নিই।
    আমার সঙ্গী মিথ্যা,
    আহার জোগায় মিথ্যা।
    মিথ্যা আমার প্রভু।

    আমি তারিই,
    গোলাম সেজে রই।

    কে আমি, কে আমার প্রভু?
    যদি এখনো পরিচয় বর্ণনা দিতে হয়।
    তবে মানুষ রূপে থেকেও তুমি,
    মানুষ আধো নয়।
    তুমি এক জড়বস্তুর ন্যায়।

    **পাঠ পরিচিতি:**
    —————————–
    ইসমাঈল মজুমদারের লেখা এই কবিতাটি সমাজের নানা স্তরের অন্যায় ও অবিচার সম্পর্কে অত্যন্ত গভীর এবং সংবেদনশীল ভাষায় লেখা হয়েছে। কবিতার কেন্দ্রীয় চরিত্রটি এক অন্ধ ব্যক্তি উদাহরণ, যার চোখ আছে তবে সত্য দেখার ক্ষমতা নেই বা সে সত্য দেখেনা এবং সে সত্য-মিথ্যার পার্থক্য দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কবিতার মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে, সামাজিক নির্যাতন ও নিপীড়নের কারণে অনেক মানুষ তাদের ন্যায় ও অন্যায়ের চেতনাকে হারিয়ে ফেলেছে।

    কবিতাটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অসংগতির চিত্র তুলে ধরে। কবির ভাষায়, এই অন্ধ ব্যক্তি বাস্তবের প্রতিচ্ছবি হিসেবে সমাজের মিথ্যাচার এবং অবিচারকে প্রতিনিধিত্ব করে। তিনি বলতে চান যে, মানুষ কিভাবে মিথ্যার আশ্রয়ে জীবিকা নির্বাহ করে এবং সত্যকে উপেক্ষা করে।

    এখানে কাজ এবং জীবিকার তাগিদে মানুষ যে কতটা অন্যায়ের কাছে আত্মসমর্পণ করে, তা অত্যন্ত বাস্তবমুখীভাবে ফুটে উঠেছে। কবি বোবা এবং অন্ধের মাধ্যমে সেই সব মানুষের প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যারা সমাজে প্রতিনিয়ত অন্যায়ের শিকার হয়েও চুপ থাকে এবং মিথ্যার আড়ালে বেঁচে থাকে।

    এটি একটি সমাজ সচেতনতামূলক কবিতা, যা আমাদের নিজেদের ভিতরে লুকিয়ে থাকা সত্যকে চিনতে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের দিকেও ইঙ্গিত করেছেন, যা পাঠকদের আরও গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে।

    5
    3 Comments
  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম


শিক্ষা জীবন:

  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৫

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar