Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 11 months ago

    অ-এ অবসান
    জান্নাতুল ফেরদৌসী

    অযথা অপলক অক্ষি যুগোলের তরে—
    অবনী অকারণে লিখে যায় কতশত কাব্যসুধা বারে বারে;
    ঊর্ধ্বশ্বাসে অরুণ তটে বসে ভাবে,“আর কত !
    কত কালিমা লেপন হবে বিন্দু বিন্দু জলে ?”
    অযাচিত খাপছাড়া তুলট পটে লেখা যতশত বর্ণ-শব্দ-বাক্য,
    সব’ই তো পড়ে রবে সুপ্ত ছায়া তলে ।
    অল্পস্বল্প হাসির মায়াজালে ধূসর চাদরে মুড়ে
    পড়ে রবে কোনো এক কোণে,
    তবুও চলে লিখনের কারুকাজ বাঁধভাঙা কুঞ্জাসনে !
    অনেক কথার মালা গেঁথে সাজিয়ে রাখা কাব্যমঞ্চে ,
    হবে কি আবার উত্থান চমকিত কুঞ্জে ?
    অমিলের মিল খুঁজতে বারেবার ফিরে আসে অবসান;
    শেষ হয়েও হয় না শেষ সুধা রসের বাক্যবান ।
    একমুঠো আলোর খোঁজে ভাঙা ছাঁচে লিখে যায় বাণী ,
    তবুও গুটি-শুটি যবনিকার দুলে ওঠে মলিন বদনখানি !
    ক্লান্ত পথে শ্রান্ত মনে রেখে যায় বেলা শেষের গান,
    হবে না বিলিন ডাকবে না পিছু নীলিমার গিঁটবাঁধা অবসান…!
    আলপনায় আঁকা ধরণী-কায়ায় তীলে তীলে গড়া যত সৃজন ,
    রবে সবই ঠিক, কাগজের সিট ,থাকবে না কেবল প্রীতিময় সুজন ।
    আলো আর আঁধারের মিলন মেলায় অতিথি হয়ে আসে যতজন;
    মিছে সব লীলাখেলায় সময়ের তালে গোলে, হয়ে যায় মৃত-বাজন ।
    পুষ্পের ঘ্রাণে ছুটে যাওয়া অলি’র মতন, মেপে দেওয়া ঘণ্টায় হারাবে সুর-তান;
    তবুও স্মরণের ডালি হাতে বিঘা বিঘা ছাপ টেনে, হেটে যায় অ-এর অবসান…!!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar