Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শত চেষ্টা করে পিপলুকে আর স্কুলে আনতে পারব না
    বান্দরবন জেলার পাহড়ি এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করি প্রায় পাঁচ বছর। এই পাঁচ বছরে যেন এলাকার পাহাড়, নদী নালা, বাজার, পথ ঘাট আমার চির চেনা হয়ে গেছে। এলাকার অনেক ক্ষুদ্র নৃ-গোষ্টির অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়। আমিও তাদের প্রায় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ক্ষুদ্র নৃ-গোষ্টির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগে। পাহাড়ি আঁকা-বাকা রাস্তা হেঁটে বিদ্যালয়ে আসা কষ্টের হলেও কয়েকদিন পর আমার কাছে অভ্যস্ত হয়ে গেছে। এখানকার অনেক ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজন আমাকে চিনে। রাস্তাঘাটে দেখা হলে আমাকে খুবই সমীহ করে। অনেক সালাম দেয় আবার অনেক তাদের নিয়মানুসারে ভক্তি শ্রদ্ধা করে।
    এখানকার প্রকৃতি ও লোকজন আমাকে আপন করে নিয়েছে। আমি তাদেরকে আমার সাধ্যমত সম্মান ও ভালবাসা প্রকাশ করি। তাদের যেকোন কাজে আমি এগিয়ে যাই। তারা সেটা ইতিবাচক দৃষ্টিভংগিতে দেখার কারণে তাদের সাথে আমি ভালভাবে মিশতে পারছি। মুলত এই কারনেই আমি সমতল ভূমির লোক হয়েও এখানে সম্মানের সহিত পাঁচ বছর অতিবাহিত করেছি। এখানকার ভূপ্রকৃত সুন্দর হলেও জীবনযাত্রা খুবই কঠিন। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। সমতল ভূমির লোকজন এখানে এসে ভ্রমণ করতে আনন্দ পায় কিন্তু এখানে বাস করতে পারবে না। কারণ একটাই এখানের জীবন যাত্রা খুবই কঠিন। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্টিগুলোর ভাল ঐক্য নাই যার ফলে বিশৃংখলা এবং আধিপত্য আছে। মানুষের সাম্যের অভাব আছে। আমার শিক্ষার্থীর মধ্যে সিংহভাগ ক্ষুদ্র নৃ-গোষ্টির। সাম্যের সহাবস্থানে কারনে আমার সুনাম ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক আমি। আমি নিয়মিত হোম ভিজিট করি। অনিয়মিত শিক্ষার্থীদের খোঁজ খবর সংগ্রহ করি।
    নবম শ্রেণির অনিয়মিত ছাত্র পিপলু দশম শ্রেণিতে আসে না। টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। পিপলুর একটি সুন্দর নাম আছে কিন্তু ঐ নাম আমার মনে থাকে না। পিপলু ডাক নাম। আমি তাকে পিপলু নামেই ডাকি। নবম শ্রেণিতে থাকা অবস্থা আমি কোন কাজে অথবা কোন ফরমায়েশের আদেশ করলে দ্রুত বাধ্যগত ছাত্রের মত করে দিতো কিন্তু দশম শ্রেণিতে পিপলুর হদিস পাই না। আমি অন্যন্য শিক্ষার্থীদের মাধ্যেমে পিপলুর খোঁজ নেই। পিপলুর সহপাঠীরা বলে পিপলু আর পড়বে না কারণ সে পাহড়ি সংগঠনে যোগদান করেছে। আমি একদিন পিপলুর বাড়ি গেলাম। পিপলুর মাকে বাড়িতে পেলাম। পিপলুর বাবা নেই। পিপলুর মায়ের সাথে কথা বলে বুঝতে পারলাম, পিপলু আগের চেয়ে পরিবর্তন হয় গেছে। পিপলুর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে ভাবতে লাগলাম এখানকার ঝড়ে পড়ার কারন। দারিদ্রতা, শিখন সামগ্রীর অপ্রতুলতা, কারিগরি অদক্ষতা, দূরবর্তী বিদ্যালয় ইত্যাদি নানান কারণে শিক্ষার্থী ঝড়ে পড়ে। পিপলুর ঝড়ে পড়াটা ভিন্ন বেপার।
    নভেম্বর পনের তারিখ পিপলু আমাকে ফোন করে সালাম দিল। আমি ওয়ালাইকুম বলে প্রশ্ন করলাম, আপনি কে বলছেন প্লিজ।
    – স্যার আপনি আমাকে পিপলু বলে চিনেন।
    – ও, পিপলু! তুমি কেমন আছো? তুমি স্কুলে আসো, আমি হেড স্যারকে বলে তোমার পরীক্ষার ব্যবস্থা করে দেবো। তুমি স্কুলে এসো।
    – না, স্যার। আমার আর স্কুলে আসা হবে না।
    – আমি তোমার খুঁজে তোমাদের বাসায় গিয়েছি। তোমার মা বলল, তুমি নিয়মিত বাসায়ও যাও না।
    – জি, মা আমাকে বলেছে। স্যার, আমাদের সংগঠনে আপনি পাঁচ হাজার টাকা দিতে হবে।
    – কি বল তুমি! আমি তোমার শিক্ষক, আর তুমি আমার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা চাইছো?
    – স্যার বলেই তো কম চাইছি। অন্য কেউ হলে তো আর বেশি চাইতাম।
    – তুমি কি জানো আমার বেতন কত? এতো টাকা আমি কিভাবে দেবো? আমি কোন টাকাই দিতে পারব না।
    – স্যার আমরা এতো কিছু জানি না। এক সপ্তাহের মধ্যে টাকা না দেন তাহলে আপনার অসুবিধা হতে পারে।
    – পিপলু তুমি আমার ছাত্র হয়ে এইভাবে থ্রেট মারো। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার বাসায় আসো।
    – টাকা না পেলে তো বাসায় আসতেই হবে। এই বলে ফোনটা কেঁটে দিল। আমি ফোন ব্যাক করে কোন রেসপন্স পেলাম না।
    আমি এতোদিন একটা ভাবনায় পড়লাম। সহকর্মীদের জানালাম, তাঁরা মিশ্র প্রতিক্রিয়া করল। কেউ বলে এখানে বাস করতে হলে চাঁদা দিতে হবে কেউ বলে দিতে হবে না। নাথান বাবু বলল, স্যার এইগুলো উড়ো চিঠির মত; এই নিয়ে ভাববেন না। আপনার কিছু হবে না। চাকমা নেতারা আপনাকে সম্মান করে আর কোথাকার কী আজে বাজে সংগঠন আপনার কাছে টাকা চাইবে? আপনি এই নিয়ে চিন্তা করবেন না। আমরা স্থানীয় কারবারিকে জানাব। সহকর্মীরা আমাকে শান্তনা দিলেও তাদের ভাবনায় বুঝতে পারলাম এটা নতুন ব্যাপার নয়। আমার ভাবনার বিষয় হলো একজন ছাত্র কিভাবে শিক্ষকের নিকট চাঁদা চায়!
    স্থানীয় কারবারি এবং পরিচিত ক্ষুদ্র নৃ-গোষ্টির অভিভাবকগণ আমাকে নির্ভয় দিল। আমার কিছু হবে না বলে আশ্বাস দিল। পিপলু আমার কাছে চাঁদা চাওয়া বিষয় মাথা থেকে বাদ দিলাম। বিষয় ভাবলে নিজকে নিজের কাছে ছোট মনে হয়। তাই এই বিষয়টি নিয়ে আর কারো কাছে শ্যায়ার করি না। একদিন সন্ধার পরপরই আমার বাসায় মুখোশধারী সাতজন যুবক এসে আমাকে বেঁধে ফেলে। তারপর আমার কাছ থেকে আলমারির চাবী নিল এবং আলমারি খুলে টাকা পয়সার খোঁজ করল। সম্ভবত দেড় হাজার টাকা পেয়েছে। আর তেমন নগদ টাকা পায়নি তবে বাসার সব কিছু উলট পালট করে কী যেন খোঁজ করছে। টাকা কম পাওয়ায় আমাকে বন্ধুকের বাট দিয়ে কয়েকবার আঘাত করেছে। সবশেষে আমাকে চোখ বেঁধে কোথায় যেন নিয়ে যাচ্ছে। গাড়ি এবং হাটার পরের আমাকে গুহায় আঁটকে দিল। পরের দিন নিজকে আবিস্কার করলাম একটি গুহায়। একজন নেতা এসে আমার চোখের বাঁধন খুলে দিল। আমি চোখ মেলে নেতার সাথে আমার ছাত্র পিপলু দেখতে পেলাম। পিপলু দেখে আমার রাগ আর ঘৃনা বেড়ে গেল। পিপলুর কথায় আরেক আমার অন্যান্য বাঁধন খুলে দিল। এবার আমি লক্ষ্য করলাম, নেতা টাইপের লোকটির পাশে পিপলু আর আমার চারপাশে দশ বারজন অস্রহাতে দাঁড়িয়ে আছে। পরিবেশ দেখে মনে হলো আমি আর বাঁচব না। পিপলু উদ্দেশ্য করে বললাম, পিপলু আমি তোমার ছাত্র; আমি বলেছি আমার কাছে এতো টাকা নাই, তারপরে তুমি আমাকে ধরে এনেছো? আমি তোমার কী ক্ষতি করেছি? পিপলু চুপ করে থাকলেও অন্যরা তাদের আঞ্চলিক ভাষা কী যেন বলাবলি করছি। কথার বলার ভঙ্গির কারণে বুঝতে পারছি হাসি তামাসা করছে। তাদের হাসা হাসি এবং পিপলুর নিরবতা আমার কাছে মৃত্যুর যমদূতের মত মনে হলো। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করলাম। নেতা টাইপের লোকটি সাথে পিপলু কানে কানে কী যেন বলল। তারপর নেতাটি আরেকজনকে ডেকে তাদের আঞ্চলিক ভাষা কী যেন বলল। সম্ভবত এই লোকটি তাদের উপনেতা। উপনেতা আমার দিকে আঙুল তুলে বলল, আপনি যদি ভুলে আমাদের কথা সেনাবাহিনী বা পুলিশকে বলেন, তাহলে আপনি বাঁচবেন না। আপনাকে ছেড়ে দেওয়া হলো তবে শর্ত হলো আপনি কাউকে কিছু বলবেন না এবং একমাসে মধ্যে পাহাড় ছেড়ে চলে যাবেন। আর অন্যদেরকে বলেন স্যারকে চোখ বেঁধে স্যারের বাসায় দিয়ে আসো। আমি যেন যমদূত থেকে মুক্তির আশ্বাস পেলাম। মনে মনে আল্লাহ কাছে শোকরিয়া করলাম। আমাকে চোখঁ বেঁধে পাহাড়ের রাস্তা দিয়ে চার/পাঁচ ঘন্টা হাটালো তারপরে গাড়িতে তুলল। গাড়িতে তোলে আমাকে একজন জিজ্ঞাসা করলো, স্যার কিছু খাবেন? আমি বললাম, আমি পানি খাব। এই সর্বপ্রথম তাদের মুখে সম্মানের ভাষা পেলাম। আমাকে সাথে সাথে পানি দিল। আমি পানি খেয়ে লক্ষ্য করলাম, তাদের ভাষার পরিবর্তন এসেছে। এখন তাঁরা বাংলা ভাষায় কথা বলছে এবং আমার সাথে সম্মানের সহিত কথা বলছে।
    এই ঘটনার তিনদিন পর লোকাল থানা থেকে অছি এসেছে আমার বাসায়। থানা কর্মকর্তা আমাকে নানান প্রশ্ন করছেন। কাউকে চিনি কি না? আমাকে কেন কিডন্যাপ করেছে? কোথায় নিয়ে গেছে? আমাকে তাঁরা কী কী প্রশ্ন করেছে? কেন ছেড়ে দিয়েছে? ইত্যাদি নানান প্রশ্ন। আমি শুধু বলেছি, আমি কাউকে চিনি না, তাঁরা আমার কাছে টাকা চাইছিল, আমি বলেছি আমি শিক্ষক, আমার কাছে টাকা নাই। তারপর তাঁরা আমাকে চোখ বেঁধে বাজারে নামিয়ে দিয়ে গেছে। অছি সাহেব আমার কাছে আর কোন তথ্য না পেয়ে আমাকে বললেন, আপনি ভয় পাবেন না। আপনাকে আবার টাকার জন্য হুমকী টুমকী দিতে পারে। আপনি হুমকী বা অন্য কোন তথ্য পেলে আমাকে জানাবেন।
    পরের দিন বিকেল চারটায় স্কুল থেকে ফেরার পথে বাজারের সন্নিকটে শুরু হলো বন্ধুক যুদ্ধ। এই বন্ধু যুদ্ধে প্রথম নিহত পিপলু। আমি পিপলু দেখলাম রাস্তার মাঝখানে বন্ধু হাতে গাড়ির পাশে। পিপলুর পিছন থেকে গুলি এসে পিপলুর পিঠে পড়ল। তিনদিকের বন্ধুক যুদ্ধ। ১৫/১৬জন পাহাড়ি এবং সেনাবাহিনীর যুদ্ধু। এই যুদ্ধে ছয়জন গুলি আহত হয়ে মারা যায় আর বাকীগুলো বাজারের মাঝ খান দিয়ে অন্যদিকের পাহাড়ে চলে যায়। আমি পিপলুকে দেখেও তার কাছে যেতে পারিনি কারণ গায়ে গুলি আসতে পারে। দুঘন্টা পর পরিস্থিতি শান্ত হল। আমি সাহস করে লাশ দেখতে গেলাম। সেনাবাহিনীর সৈন্যগণ আমার শিক্ষক পরিচয় পেয়ে লাশ দেখার অনুমোতি দিল। আমি রাস্তার পরে থাকা ছয়জনটি লাশ দেখলাম। এদের মধ্যে প্রথম লাশটি পিপলুর। ছয়টি লাশের মধ্যে পিপলুর বয়সই কম মনে হল। বাকীদের আনুমানিক বয়স ২৫/২৬ হবে। তারমানে সবাই যুবক বয়সের। পিপলুর প্রতি ঘৃণা থাকলেও আজ পিপলুর জন্য মায়া হলো। এই ছেলেটি আমি শত চেষ্টা করে পিপলুকে আর স্কুলে আনতে পারব না।

Skip to toolbar