Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • 🌈🌈ব্যর্থ আহ্বান🌈🌈
    ****স্মৃতি রানী রত্না।।

    হাজার ধ্বংসের মাঝে থেকেও
    আমি মঙ্গলের আহবান করি
    কিন্তুু মঙ্গল সর্বদা অধরাই রয়ে যায়।

    শত বঞ্চনার শিকার হয়েও
    আমি প্রাপ্যতা খুজে ফিরি,
    কিন্তু প্রাপ্যতা বাস্তবে আকাশ কুসুম।।

    ঘোর অন্ধকারে থেকেও আমি
    সকালের সোনালী আলোর প্রত্যাশা করি।
    সূর্য সেতো কালো মেঘের আবরনে বন্দি।।

    দুঃখের স্রোতে ভেসেও আমি
    চিরন্তন এক ফালি সুখের আশা করি
    কিন্তু সুখ সেতো অলিক বস্তু স্পর্শ হিন।।

    দূর্নীতির বেড়াজালে আবদ্ধ আমি
    সচ্ছতা খুজে যাই প্রতি নিয়ত
    সেতো মুষ্টিমেয় কিছু চরিত্রের করাল গ্রাস।।

    আমি অবিবেচক নই, আমি মঙ্গল পিপাসু
    কিন্তু বারে বারে অমঙ্গল আমাকে আকড়ে রাখে
    শান্তি, সম্প্রিতি সৌহার্দ এ যেন অচ্ছুত বস্তু।।

    আমার পৃথিবী, আমার দেশ,আমার সমাজ,
    আমার সভ্যতা, আমার সংস্কৃতি
    সবটা জুড়ে আজ অমঙ্গলের ইঙ্গিত!!

    আমার নির্বোধ ব্যর্থ হৃদয় অসন্তুষ্টি বোধ করে
    বিরক্ত হয় আমার কৃতকর্মের জন্য
    তারপরেও মঙ্গল আসুক অনাকাঙ্খিত।।

    সৃষ্টির পরিস্ফুটনে আমি শান্তি চাই, মুক্তি চাই
    বাঁচার জন্য একটা সচ্ছ পৃথিবী চাই
    ফিরে পেতে চাই প্রকৃতির নির্মল পরিবেশ।

    আমি চাইবো বার বার, শত সহস্র বার
    আহবান করবো মঙ্গলময়, বাঁধা হীন ও আঁধার বিহীন আলোকময় এক সুদীপ্ত সকালের।।

    17
    6 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar