Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • চতুর্থ শিল্পবিপ্লবে আত্ম-উন্নয়ন
    আত্ম-উন্নয়ন মানে হল নিজের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উন্নয়নের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মানুষ নিজ এবং সমাজের উন্নয়ন করতে পারে। আত্ম-উন্নয়ন মানে একটি মানুষের স্বভাবিক ক্ষমতা এবং প্রশাসনশীলতা উন্নত করা। এটি শারীরিক, মানসিক, এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে সম্পন্ন হতে পারে। আত্ম-উন্নয়নে আত্ম-বিশ্লেষণ দেশ ও জাতির কল্যাণে নিজকে গড়তে রুটিন মাফিক জীবন কর্ম এবং শরীর চর্চা করতে হবে। অতীতের ব্যর্থতার গ্লানি মুছে আত্মবিশ্বাসী উদ্যোমী হয়ে এগিয়ে চলতে হবে। আধুনিক জ্ঞানের অনুসারী হয়ে বই পড়ার অভ্যাস করতে হবে। আত্ম উন্নয়নে বই পড়া খুবই গুরুত্বপূর্ণ। বই পড়া আমাদের শারিরিক ও মানসিক প্রশান্তি দেয়। সময়ের মূল্য দিয়ে পরিস্থিতির মোবাবেলা করতে হবে।
    চতুর্থ শিল্পবিপ্লবের ফলে প্রায় সত্তর শতাংশ পেশা পৃথিবী থেকে ঝড়ে পড়বে। বিগত পঞ্চাশ বছরেই মানুষের অনেক পেশা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনে হয়তো ধারাবাহিকতা রক্ষা করেছে আবার কোন ক্ষেত্রে আকস্মিক পরিবর্তনে হয়েছে কিন্তু চতুর্থ শিল্পবিপ্লবের ফলে পেশার ধারাবাহিতকা রক্ষা করবে না। এখন পৃথিবীর পেশা দ্রুত পরিবর্তনশীল। পেশার রূপান্তর বা পরিবর্তনশীলতা দ্রুত হবে কারণ চতুর্থ শিল্পবিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিমেডিসিন, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি সংক্ষেপে ন্যানোটে ক, থ্রি-ডাইমেনশন প্রিন্টার, রোবট্রিক্স ইত্যাদির প্রসারতা দ্রুত হচ্ছে। ফলে প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে মানুষেরও অভিযোজন ক্ষমতা বাড়াতে হবে।
    শিল্পবিপ্লবে অভিযোজনে আত্মস্মমানবোধের উন্মেষ ঘটিয়ে আত্ম-উন্নয়নে নিজকে প্রস্তুত করতে হবে। ডেল কার্নেগীর অমীয় বানী, “আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্ম নিয়ন্ত্রন- এই তিনটিই শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবন যাপন নির্ভর করে এদের উপরে”। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্ম নিয়ন্ত্রন এই তিনটি চেতনায় আত্ম- উন্নয়নে মানুষকে অভিযোজনশীল করে সর্বশক্তিমান করে তোলে। ভবিষ্যত বিশ্বে নিজকে প্রস্তুতিতে নিজের পছন্দ অপছন্দ, ভাল-মন্দ,শক্তি সামর্থ এবং নিজের দূর্বলতা জেনে আত্ম- উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আত্ম-উন্নয়নে ইতিবাচক ভূমিকায় নিজের, পরিবারের, সমাজে ও জাতির কাজে নিজকে এখনই উদ্ভুদ্ধ হতে হবে। নতুন পেশার জন্য আবশ্যিক সুনিদির্ষ্ট দক্ষতাসমূহ সম্পর্কে যেহেতু আমরা জানিনা তাই একুশ শতকের দক্ষতাসমুহ বিশেষত সূক্ষ্ম চিন্তন দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, কোলাবোরেশন, সৃজনশীল দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি চর্চা ও বৃদ্ধি করে আমাদের আত্ম-উন্নয়নের সমৃদ্ধি বাড়াতে হবে।

Skip to toolbar