Profile Photo

Shoriful ShoronOffline

  • Shoriful-Shoron
  • Profile picture of Shoriful Shoron

    Shoriful Shoron

    1 year, 10 months ago

    অবুঝ অর্থকষ্ট
    _____________
    একটা খুঁটি হবে?
    বাঁশের হলেও চলবে কিন্তু শক্ত চাই।

    রোজ সন্ধ্যায় ওটাতে ভর দিয়ে দাঁড়াবো;
    কালের গহব্বরে উপুড় হয়ে পড়তে পড়তে যখন নিজের উপর বিশ্বাস হারাবো,
    তখন ভরসার কুণ্ডলী পাকাপোক্ত দড়িটা বাঁধবো।

    মনের অসুখ শুকিয়ে শুকিয়ে কাঠ হয়,
    আচমকা কোন উষ্ণতায় তাজা হয়ে স্বস্তির কোমরে বেড়িও বাঁধে।

    দেহের পীড়া ক্রমে ক্রমে সেরে ওঠে,
    না হয় জীবনের নাকে মুখে বেড়া নিৰ্মান সমাপ্তিতে নিস্তেজ হয়।

    অর্থকষ্ট?
    মহামারি উপেক্ষা পূর্বক কর্মের শাখা প্রশাখা বিস্তৃতিতে অক্লান্ত পরিশ্রমী হয়ে উঠে।
    ___
    কবিয়াল২৪.কম/ মঙ্গলবার, জুলাই ০৭, ২০২০
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    11
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আপনার লেখায় সবসময় একটা অন্যরকম অনুভূতি টের পাই, যেটা খুব আন্তরিক ভাবে ছুঁয়ে যায় !

    • অদ্ভুত সুন্দর ব্যতিক্রমী কবিতা… 💙🖤

Skip to toolbar