-
এবার যখন আসবো
মুহাঃ হাবিবুর রহমান
(ওপার বাংলার কবি রোসমিন সুলতানার কবিতার ভাবে)
২১/৮/২০২৪এবার যখন আসবো-
ভেবে নিও ফেরার কোন পথ অবশিষ্ট নেই!এবার যখন আসবো-
এক আকাশ সঙ্গে করে নিতে ভুলবোনা
ভরিয়ে দেব তোমার উঠোন তারার মেলায়
পাখিদের পালকের বিছানায় সাজিয়ে দেব তোমার শয্যা।এবার যখন আসবো-
শরতের কাশফুলে মোড়ানো শুভ্র মেঘ
দেখবে আমার সাথে, ঝর্ণার জলকণাও থাকবে
তুমি ভিজবে-অবগানে নিমজ্জিত হবে তোমার তুলতুলে দেহ।এবার যখন আসবো-
শিউলি ঝরা সকাল তুমি পাবে কথা দিলাম,
বকুলের একটি মালাও পেতে পারো, যদি মনে থাকে আমার,
ভুলো মনের বিশ্বাস কি বলো?এবার যখন আসবো-
সব দ্বিধা ঝেড়ে ঘর তুলবো তোমার মনের আঙিনায়,
কঙ্ক্রিটের দেয়াল দিয়ে গড়বো ভবিষ্যত,
চাইলেও তুমি দূরে ঠেলতে পারবেনা সে বিশ্বাস আমার আছে!2 Comments

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Bogdan Fuller
@bogdanfuller
মো: কাজিমুল ইসলাম
@kajimul
আয়েশা সিমা
@ayesha-sima
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Nahar moyna
@moyna
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy


আহ্ কি স্নিগ্ধ সুন্দর !
মন ভরে কয়েকবার পড়ে নিলাম, ভালোবাসা নেবেন কবিপ্রিয় !