-
কাব্যঃ অসম্ভাবনার প্রহর
কাব্যগ্রন্থঃ অসংজ্ঞায়িত পংক্তিমালাবিষাদমাখা সন্ধ্যায় খুজো না আমায়,পাবে না।
আমি আছি সে-ই কিনারায়,ফেলে গেছো যেথায় !
তুমি আজ কোথায়? না-জানি কোন মোহনায়
ভাসছো বুঝি সানন্দে? না-কি ডুবছো নিরানন্দে,জানি না।তুমি ফিরবে-এ বলে চেচিয়ে গলা ফাটায় জোয়ারে ভাসা সব শৈবাল
পুড়ো আকাশ উড়ে এসেছে এক চাতক, অথচ পায়নি তোমার নাগাল;
আমি বলি ফিরে এসো-হয়তো তুমি ফিরবে না
কেউ বলেনি আমায়-আমার এ আর্তনাদ তোমার কর্ণদ্বার ছোঁবে না !একটা নীলকণ্ঠ পাখি ভয়ার্ত সূরে
এক দুর্যোগের বার্তা পৌঁছিয়েছে তটে।
সেই থেকে খেয়াদের পারাপার বন্ধ
বদলেছে তটিনীর প্রবাহের ছন্দ ।তুমি শুধু ফিরবে বললে, আমি সব জলোচ্ছ্বাস ভেঙ্গে
দিবাচর কোনো পাখির ডানায় করে
পাড়ি দিব খরস্রোতা এ নির্জন তরঙ্গিণী
সহস্র ব্যাঘাত-প্রতিঘাত করে আমি পৌঁছবো তোমার তরে !এ যেন এক অসম্ভাবনার প্রহর
চাতক বলে ফিরবে না, আশা জাগায় নিশাচর !8 Comments
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
MDFI
@mdfi
অভিউল মারুফ
@oviulmaruf
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
মীর অনাবিল
@mir_anabil
বেদুঈন
@ahmed-ahmed
Diponkor Sharma Partho
@parthodip218
নিশাত আনজুম
@nishathunzom



ভাল লাগার কবিতা। আপনাকে ধন্যবাদ।