-
চিত্তের আরাধনা
_____________
আজ অকৃতজ্ঞ প্রেমিকের,
শব্দগুলো নিঃশব্দ;
নিঃশ্বাস ভারী;
প্রাণ নিস্তব্ধ।ভুলতে চেয়েও,
ভুলতে না পারার কষ্টে,
দায়িত্ব বহন করতে না পারার ব্যর্থতায়,
স্বপ্নগুলো কেমন জানি বিবর্ন ও ধুসর।অর্থ, বিত্ত, ধন-সম্পদ,
নগন্য সবই;
তুচ্ছ সবই;
অর্থহীন সবই।বঞ্চিতের,
অভাব, দুঃখ, দুর্দশা, ঝড়-ঝাপটায়,
দুর্বোধ্য অস্থিরতা ঘিরে থাকে সার্বক্ষণিক;
অনেকটা দূর পাড়ি দেওয়ার চিন্তাশক্তি নিস্ক্রিয়।এখন,
অপয়ার প্রত্যাশা;
চিত্তের আরাধনা;
একদন্ড সুখ।
___
ডেইলি বাহাদুর/বুধবার, জুন ১৭, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-63 Comments
Friends
আবু সালাম কাজী
@tazic-arsalan-khan
shewly khatun
@shewlykhatun
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
তাসরিন ইসলাম রিতু
@ozana-otithi
Abdullah Al Mamun
@mamun23
উজ্জল রায়
@anthony6
Shafi Hoque
@shafi-hoque
JAKIUL ANTO
@jakiulanto
As Talukdar
@astalukdar



ভুলতে চেয়েও,
ভুলতে না পারার কষ্টে,
দায়িত্ব বহন করতে না পারার ব্যর্থতায়,
স্বপ্নগুলো কেমন জানি বিবর্ন ও ধুসর। -মন খারাপের পংক্তি। অনবদ্য কবিতা