-
উপদেশ মূলক গল্প-১৪
একবার সত্য এবং মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেলো একটা কুয়োর পাশে।মিথ্যা বললো, দেখো, কী পরিষ্কার জল। চলো স্নান করি।
বলাবাহুল্য সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা। নিজে পরখ করে দেখলো। যখন দেখলো কুয়োর জল সত্যিই পরিষ্কার তখন মিথ্যার প্রস্তাবে রাজী হলো।
দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়োয়। স্নানের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে গেলো।
খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ো থেকে। না, মিথ্যা তো কোথাও নেই, পোশাকও নেই। রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যকে দেখে ছিঃ ছিঃ ধিক্কার করলো সভ্য মানুষেরা। এমন কী তেড়েও এলো অনেকে।
সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে দুঃখে অপমানে ফের কুয়োয় নেমে গেলো।
তারপর থেকে সত্যকে আর কখনও কেউ দেখেনি।
যাকে দেখেছে কিংবা দেখছে সে আসলে সত্যের পোশাক পরা মিথ্যা!বর্তমান নাটক, চলচিত্র, ভাইরাল জগৎ ঠিক এরকম….
4 Comments

Md. Safi Mahmud
তরুণ লেখক
আমি আমাকে আমার আমিতে অসমাপ্তি, আজীবন অটুট অবিচল
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
যুবক অনার্য
@jajan
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
মো: জানে আলম জিয়াদ
@jead18
Drako Shajib
@drako
কাব্য রঙ
@mahbuba-hasin
নোমান খালভী
@nomankhalovi
আর্য
@arjo


২ বছরে কিন্তু লেখা আরো পরিণত হয়েছে। অসাধারন! ছিলেন কোথায় এত দিন!?