Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • তোফাজ্জলের শেষ রাত

    ক্ষুধার জ্বালায় ঢাকায় এলো, তোফাজ্জল একা,
    ফজলুল হক হলের আঙিনায় পা রাখল সে বেচারা।
    চাইলো শুধু এক থালা ভাত, মিটুক পেটের তৃষ্ণা,
    জানলো না যে এই ক্ষুধার মাঝে, অপেক্ষা করেছিল বিষম দাহ।

    হল থেকে ধরা পড়লো, “চোর” তকমায় আঁকা,
    গেস্ট রুমে বেঁধে ফেলল, চোখের উপর মরণ ঢাকা।
    সুমন, ফিরোজ, জালালরা মিলে, নিলো নিষ্ঠুর আঘাত,
    প্রাণ চেয়েছিল শান্তি, পেল না সে মুক্তির সওগাত।

    মারতে মারতে অঙ্গ তার খুলে পড়লো মাটিতে,
    তবুও থামেনি তাদের হাত, আগুন ধরল পায়ে।
    পানি এনে খাওয়ালো তাকে, যেন খেলাটির আবার শুরু,
    এইবার নতুন আঘাত, আরো গভীর যন্ত্রণা পুর্ণ।

    ভাতের আশায় এলো সে, পেলো নির্দয় খেলা,
    ঢাকার আকাশ জানল না তার করুণ আর্তনাদ।
    মৃত্যুর আগে শেষ আহার,
    একটি নিষ্পাপ প্রাণের পরিণতি হলো এমন ধ্বংস।

    জীবনটা তো শেষ হলো, তার ক্ষুধাও মিটলো না,
    ঢাকা বিশ্ববিদ্যালয় কী ভুলল এই কলঙ্কিত দিন?
    তোফাজ্জল নেই, তবু প্রশ্ন রয়ে গেলো—
    মানুষের এই নিষ্ঠুরতা আর কতদিন?

Skip to toolbar