Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    1 year, 12 months ago

    আচ্ছা এখন কি স্পঞ্জের স্যান্ডেল এর ফিতা পাওয়া যায়? মনে হয় না, এখন তো সব কিছু ওয়ান টাইম। শেষ হলো ফেলে দেও।
    এখনকার কোন জিনিস এর দাম কম হলে তাকে আবার বলতে হয়- “দামে কম মানে ভালো…

    আমি কালির কলম,স্পঞ্জের স্যান্ডেল, যার ফিতা ছিঁড়ে গেলে আবার কিনে নিয়ে এসে সেটাকে কসরত করে স্যান্ডেল এ ঢুকিয়ে, /দোয়াত থেকে কালি কলমে তুলে সেই কালি দিয়ে লেখার যুগের মেয়ে। আমি হলাম সেই মেয়ে যে চিঠির খামের কর্ণারটা সযত্নে কাঁচি দিয়ে কেটে চিঠি পড়া শেষ হলে চিঠির সাথেই খামের মধ্যে ঢুকিয়ে রাখা মেয়ে। আমি স্মৃতি জমিয়ে রাখা মেয়ে।
    আমার ছেলেদের ছোট বেলায় খেলনার জন্য কখনো বায়না ধরতে হয়নি। এমনিতেই পেয়েছে,মামা, মামী, চাচা,চাচী, ফুফু, ফুফা সবাই, আমি আর ওদের আব্বুও কত খেলনা কিনে দিয়েছি”। এখন তারা খেলনা দিয়ে খেলার বয়স পার হয়ে গেছে। তাই খেলনাগুলোর কোন প্রয়োজন বোধ করে না। কেউ আসলে দিয়ে দেয়। কিন্তু আমি মন থেকে চাইনা ওদের এই স্মৃতিগুলো নষ্ট বা হারিয়ে যাক।
    তাই, তাদের ভেঙে ফেলা খেলনাগুলোও আমার কাছে মহামূল্যবান। ওদের ছোট বেলার খেলনা দিয়ে আমি নতুন কিছু করে ওদের এবং আমার চোখের সামনেই রাখি, মনে ক্ষীণ আশা- হায়! যদি তেনারা যন্ত্র থেকে কিছুটা সময়ের জন্য হলেও সবুজের কাছে আসে।

    2
    2 Comments

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
মেঘ
@megh
Skip to toolbar