Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 9 months ago

    ❤ কবি 🔴
    —জাহিদুল জামি

    আমি কবি, আমি শব্দের শিল্পী,
    মানব হৃদয়ে গাঁথি সুর মধুর,
    স্বপ্নের রঙ ছুঁই যত্নে লালন
    আঁধার রাতে আঁকি চাঁদের নূর।

    আমার কথারা বাতাসের মতো,
    উড়ে যায় দূরে, মিশে সব ধূলোয়।
    আলো থেকে ছায়া বুনে আমি,
    জীবনের সুর তুলি মেঘের ভেলায়।

    যুগে যুগে কবি আসে পৃথিবীতে,
    শান্তির বাণী আনে মমতায় জুড়ে,
    কবি তোলে মানুষের অন্তরে সেতু,
    ভালোবাসা আলোয় বাঁধে স্বপ্ন সুরে।

    আমি কবি, যুদ্ধের বিভীষিকায়,
    মরণ কামড়ে সৈনিক করি অনির্বাণ।
    তাঁর হৃদয়ে সাহসের আগুন জ্বালি,
    ক্ষতবিক্ষত দেহে বুনে দিই আশার গান।

    তলোয়ার কিংবা গোলা বারুদের ভীড়ে,
    কলমে ফুটে ওঠে মুক্তির আভাস,
    আমি গাই বিজয়ের অমর প্রতিধ্বনি,
    যুদ্ধে রক্তাক্ত মাটি মানবতার উচ্ছাস।

    আমি কবি, আমি শুনি হৃদয়ের গান,
    বিপ্লবে মিশে যায় আমার বাণী,
    প্রিয়ার চোখে স্বপ্নের রূপ আঁকি,
    কবি ছুঁয়ে দেয় জীবনের মালাখানি।

    ২৪ সেপ্টেম্বর ২০২৪

Skip to toolbar